Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

জামাল ভূঁইয়ার আক্ষেপ

‘আগের কোচ আমাকে পছন্দ করত না’

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৫:৩১
‘আগের কোচ আমাকে পছন্দ করত না’

সংগৃহীত ছবি

হাভিয়ের কাবরেরা অধ্যায়ের পুরোটাই বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন জামাল ভূঁইয়া। তবে শেষের বেশ কিছু ম্যাচে জামাল ছিলেন নন-প্লেয়িং অধিনায়ক। অর্থাৎ প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে কোচের সঙ্গী হয়ে আসতেন। দল নিয়ে, ম্যাচ নিয়ে দল এবং নিজের প্রত্যাশা ও প্রস্তুতির কথা জানাতেন। তবে দেখা যেত, ম্যাচে তিনি নেই সেরা একাদশে। মাঝে-সাঝে বদলি হিসেবে নামতেন। তবে বেশিরভাগ সময় কাটাতে হতো বেঞ্চে। কাবরেরা অধ্যায়ের অবসানের পর এসেছেন নতুন কোচ থমাস ডুলি। নতুন কোচের অধীনে নতুন শুরুর আশায় জামাল বোমা ফাটালেন কাবরেরাকে নিয়ে। জামাল বললেন, কাবরেরা নাকি তাকে পছন্দই করতেন না! 

২০১৩ সালে অভিষেকের পর থেকে টানা জাতীয় দলে খেলছেন জামাল। অভিজ্ঞতায় সবাইকে ছাড়িয়ে গেছেন। পৌঁছে গেছেন ক্যারিয়ারের ক্রান্তিলগ্নে। পুরো ৯০ মিনিট একই গতিতে খেলার মতো অবস্থায় আর নেই। তারপরও কাবরেরা তাকে দলে নিয়েছেন, দিয়েছেন নেতৃত্বের দায়িত্ব। খেলার সুযোগ শেষ দিকে কম দেওয়ায় কাবরেরায় ক্ষেপেছেন জামাল।

আজ সোমবার সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়ে জামাল নতুন শুরুর কথা বলেছেন, ‘নতুন কোচের অধীনে আমরা নতুন একটা যাত্রা শুরু করতে যাচ্ছি। যিনি আগে ছিলেন উনি আসলে আমাকে পছন্দ করছিল না। এটা সবাই জানে। তাই আশা করি নতুন কোচের অধীনে নতুন শক্তি নিয়ে নতুনভাবে শুরু হবে। আমি আমার সেরাটা দিব।’

ফিফা র‍্যাংকিংয়ের তলানীর দল সান মারিনোর বিপক্ষে ম্যাচ নিয়ে রোমাঞ্চিত জামাল, ‘প্রত্যাশা তো অবশ্যই অনেক বড়। প্রথমবার আমরা ইউরোপে গিয়ে খেলব। তাই অনুভূতিটা একটু আলাদা। কারণ আবহাওয়া এশিয়া থেকে একেবারেই আলাদা। ওখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার পথ আমাদের খুঁজে নিতে হবে। এই ম্যাচ নিয়ে আমরা ভীষণ রোমাঞ্চিত।‘

এই ক্যাম্পে রাখা হয়েছে ৩০ ফুটবলার। এর মধ্যে সোমবার ক্যাম্পে যোগ দিয়েছেন ১৬ ফুটবলার। বসুন্ধরা কিংসের ফুটবলাররা যোগ দেবেন আগামীকাল। আর হামজা চৌধুরী, শমিত সোম ও জায়ান আহমেদ সরাসরি যাবেন সান মারিনো।

দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘আজকে ১৬ জনকে নিয়ে আমরা শুরু করব। বসুন্ধরার খেলোয়াড়রা কালকে যোগ দেবে। হামজা, শমিত সোম, জায়ান সরাসরি যোগ দেবে। আমরা তারেক কাজীকে নিয়ে কাজ করছি। ওর ২৯ মে আসার কথা আছে। যদি ২৯ মে না আসে তাহলে ওকে ভুটান থেকে কীভাবে সান মারিনো নিতে পারি, সেটার চেষ্টায় আছি।’

আজ বিকালে কিংস অ্যারেনায় থমাস ডুলি বাংলাদেশ অধ্যায় শুরু করবেন ১৬ ফুটবলার নিয়ে। এরই মধ্যে ডুলির ইতালি বংশদ্ভুত সহকারী কোচ মার্কো ব্রুনোও যোগ দিয়েছেন ক্যাম্পে।

 

জামাল ভুঁইয়াবাংলাদেশ ফুটবলবাফুফে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে