Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

পদ টেকাতে বুলবুলের দৌড়ঝাঁপ

শিহাব উদ্দিন
agamir somoy
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ২১:৫১
পদ টেকাতে বুলবুলের দৌড়ঝাঁপ

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

গত বছর ৩০ মে, ফারুক আহমেদকে অদ্ভুতভাবে একদিনের নোটিশে সরিয়ে বিসিবি প্রেসিডেন্টের চেয়ারে বসেন আমিনুল ইসলাম বুলবুল। ওই সময় ‘টি-টোয়েন্টি’ ক্রিকেট খেলার শখের কথা বলেছিলেন তিনি। তিন মাস থেকে নির্বাচন দিয়ে তার সভাপতি পদ ছেড়ে যাওয়ার কথা। ছেড়ে যাবেন কী, বিতর্কিত নির্বাচন দিয়ে বুলবুল নিজেই ওই চেয়ার আঁকড়ে বসে গেছেন দীর্ঘদিনের জন্য।

২০২৫ সালের ৬ অক্টোবর বিসিবি নির্বাচন হয়, আর সে থেকেই বুলবুলের দীর্ঘ পথচলার শুরু। কিন্তু অন্তর্বর্তী সরকারের অধীনে হওয়া ওই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে ক্রিকেট মহলে। তা আমলে নিয়ে ক্রীড়া মন্ত্রণালয় করছে ওই নির্বাচনে অনিয়মের তদন্ত। তদন্ত কমিটিও বুলবুলকে ডেকেছে বলে শোনা যাচ্ছে, তবে তিনি মরিয়া হয়ে উঠেছেন নিজের সভাপতির পদটি অক্ষত রাখতে।

গুঞ্জন আছে, সরকারের ক্ষমতাবানদের দুয়ারে ধর্না দিচ্ছেন বুলবুল বোর্ডে টিকে থাকার জন্য। বিসিবির একটি সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর শরণ নিয়েছেন তিনি। যেন তদন্ত শেষে তার ওপর দিয়ে ঝড় বয়ে না যায়।

এজন্যই কিনা হঠাৎ করে নিজের স্বভাব বদলে ফেলে মিডিয়ার বন্ধু হয়ে ওঠার চেষ্টা করছেন! আগে কখনো তার মধ্যে এমন মিডিয়াপ্রীতি দেখা যায়নি। উল্টো সভাপতির দায়িত্ব নেওয়ার পর নিজের বিরুদ্ধে সংবাদ দেখলেই ক্ষুব্ধ হতেন সাংবাদিকদের ওপর, এমনকি ব্লক করে রেখেছিলেন সাংবাদিকদের ফোন নম্বরও। এর পক্ষে সাফাই গেয়েছিলেন এভাবে, ‘কার সঙ্গে কথা বলবো, না বলবো সেটা আমার সিদ্ধান্ত। এই অধিকার কি আমার থাকতে পারে না।’

এমন অধিকারের চর্চা করা বিসিবি সভাপতি এখন সময় খারাপ দেখে কয়েকটি সংবাদ মাধ্যমকে নিজের তরফে ব্যবহারের চেষ্টা করছেন বলে অনেকে অভিযোগ করেছেন। এ নিয়ে কথা বলতে সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

তার এমন কর্মকাণ্ডকে অদ্ভুত হিসেবেই দেখছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘উনি (বুলবুল) নানাভাবে চেষ্টা করছেন (প্রেসিডেন্ট হিসেবে টিকে থাকার)। এসব নিয়ে এখন কিছু বলার নেই, তদন্ত রিপোর্টেই সব পরিষ্কার হবে, আশা করি। তবে আমার মনে হচ্ছে সময় কঠিন, তার টিকে থাকা সম্ভব নয়।’

এছাড়া মোহামেডান ক্রিকেট কমিটির চেয়ারম্যন মো: মাসুদুজ্জামান বোর্ড প্রেসিডেন্ট হিসেবে বুলবুলকে মানতেই চান না। এই  ক্রিকেট সংগঠক বলেছেন, ‘আমরা অনেক ক্লাব সংগঠকরা তাকে বিসিবি প্রেসিডেন্ট হিসেবেই মানি না। বিগত দিনে উনি কীভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে সেটা আমরা সবাই জানি।’

এরপর মাসুদ যোগ করেন, ‘এখন পদ ধরে রাখার জন্য বুলবুল যা পারছেন তাই করছেন এবং মুখে বলছেনও। একপ্রকার সরকারবিরোধী কথাবার্তা বলারও চেষ্টা করছেন।’

তদন্তের কথা শুনে বুলবুল আইসিসির ভয় দেখিয়েছিলেন সরকারকে। তিনি বলেছিলেন, ‘বিসিবির ওপর সরকারি হস্তক্ষেপ হলে আইসিসি নিষিদ্ধ করতে পারে বাংলাদেশকে।’ এখন অবশ্য বুলবুলের সুর অনেকখানি নরম। সভাপতি পদ বাঁচাতে দৌড়ঝাঁপ করছেন এদিক-ওদিক, বশীকরণেরও চেষ্টা চলছে সংবাদ মাধ্যমকে। এরপরও কি শেষ রক্ষা হবে?

বিসিবি প্রেসিডেন্টের ক্রিকেটের সব বিষয়ে যেমন নাক গলানো ঠিক নয়, আবার তার পদে থেকেই সংবাদ মাধ্যমের সঙ্গে দ্বিমুখীতা করাও উচিত নয়। কিন্তু দায়িত্বের শুরু থেকে বুলবুলের এমন আচরণ সংবাদ মাধ্যমের বিরক্তির কারণ হয়েছে। যা এখন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের সুনামের জন্য ক্ষতির বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ক্রিকেটখেলাবিসিবিবাংলাদেশ ক্রিকেটবিসিবি নির্বাচনআমিনুল ইসলাম বুলবুলবিসিবি সভাপতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ