Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

সুতারের ১০ উইকেটে ভারতের জয়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১৫:৪৭
সুতারের ১০ উইকেটে ভারতের জয়

সংগৃহীত ছবি

নিজেদের ৬০০তম টেস্ট খেলতে নেমেছিল তারা। শ্রীলংকার বিপক্ষে ঐতিহাসিক এই ম্যাচে জয়ের হাসি নিয়েই মাঠ ছেড়েছে ভারত। মানব সুতারের ১০ উইকেটের সুবাদে গল টেস্টে লংকানদের ১৬৫ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল শুবমান গিলের দল।

জয়ের ক্ষেত্রটা অবশ্য আগের দিনই সাজিয়ে রেখেছিল ভারত। ৪ উইকেটে ৮৪ রান নিয়ে শেষ দিন শুরু করে শ্রীলঙ্কা। জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ২৮৮ রান। শেষ দিনে ম্যাচ বাঁচাতে দারুণ কিছু করে দেখাতে হতো লংকানদের।

কিন্তু এর একটাও হয়নি। শেষ দিনে সুতারের ঘূর্ণিজাদুতে কুপোকাত লংকান ব্যাটিং লাইনআপ। সুতার দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছেন ৫৫ রানে। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন ৭৬ রানে।

শেষ দিনে লংকানদের হয়ে লড়াইটা চালিয়ে গেছেন ধনঞ্জয়া ডি সিলভা ও সোনাল দিনুসা। ৫৯ রান করে রবীন্দ্র জাদেজার বলে ফেরেন ডি সিলভা।

এরপর একাই এক প্রান্ত আগলে রেখে লংকানদের অবিশ্বাস্য এক জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন দিনুসা। ৮ চার ও ১ ছয়ে ৮৪ রানে থামে দিনুসার ইনিংস। তাকে ফেরান সুতার।

দিনুসা ফেরার পর লংকানদের ইনিংস শেষ করতে বেশি সময় লাগেনি সুতারের। এক ওভারেই মধ্যেই ফিরিয়ে দেন প্রবাথ জয়াসুরিয়া ও লাহিরু কুমারাকে। পরের ওভারে নুয়ান্থাকে বোল্ড করে শেষ করে দেন ম্যাচ। সাত রানের মধ্যে শেষ চার উইকেট হারিয়ে বড় ব্যবধানে হেরে যায় স্বাগতিকরা।

দেশের বাইরে ভারতের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে টেস্টে ১০ উইকেট নিলেন সুতার। তাকে নিয়ে ভারতের অধিনায়ক গিল জয়ের পর বলেন, ‘সে দুর্দান্ত বোলিং করছে, ভারতে খেলা প্রথম ম্যাচে এবং এ ম্যাচেও তাকে দারুণ সম্ভাবনাময় খেলোয়াড় মনে হয়েছে। সে যে দীর্ঘ সময় ধরে ভারতের হয়ে খেলতে পারে, সেটাই প্রমাণ করছে। ৬০০তম টেস্ট জিতেছি আমরা, দলের সবাই দারুণ খুশি।‘

এদিকে হারের পর ডি সিলভা বলেছেন, ‘গলে চতুর্থ ইনিংসে ব্যাট করা সহজ নয়। রাহুল ও পাডিকাল ভালো শুরুকে বড় ইনিংসে রূপান্তর করে চাপ সৃষ্টি করেছে। তারা টস জিতে রান তুলেছে আর আমাদের ব্যাটিংয়ে উইকেট হারিয়েছি এবং সেখান থেকেই সবকিছু খারাপের দিকে গেছে।‘

সুতারের সঙ্গে মাইলফলক টেস্টে ভারতের জয়ের নায়ক আরেক তরুণ দেবদূত পাডিকালও। ক্যারিয়ারের তৃতীয় টেস্টে ১৬৭ ও ৪৪ রানের দুটি ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছে পাডিকাল।

    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise