Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

৫৭ বছরের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১৫:৪০
৫৭ বছরের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী

মাত্র ১৫ বছরের কিশোর বৈভব সূর্যবংশী মাঠে নামলেই রেকর্ডের বন্যা বয়ে যায়। ভারতের এই কিশোর সেনসেশন এবার ঘরোয়া দুলীপ ট্রফিতে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে অর্ধশতক হাঁকানোর অনন্য নজির গড়েছেন। এর মাধ্যমে ভেঙে গেল ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটের দীর্ঘ ৫৭ বছরের পুরোনো একটি রেকর্ড।

চলমান দুলীপ ট্রফির সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোনের মুখোমুখি হয়েছে ইস্ট জোন। ইস্ট জোনের নিয়মিত অধিনায়ক ঈশান কিষাণ চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়ায় এই ম্যাচে নেতৃত্বভারও সামলাতে হয়েছে কিশোর বৈভবকে। সোমবার ব্যাট হাতে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন এই তরুণ ব্যাটার। সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছে গেলেও মাত্র ৮ রান দূরে থামতে হয়।

আরও পড়ুন

বাবর মাঠের নয়, সোশ্যাল মিডিয়ার কিংবদন্তি

৩১ আগস্ট ২০২৬

মাত্র ৪২ বলে ৩টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে অর্ধশতক পূর্ণ করেন বৈভব। এই ইনিংসের সুবাদে তিনি ভেঙে দেন ১৯৬৯ সালে গড়া লক্ষ্মণ সিংয়ের ৫৭ বছরের পুরোনো রেকর্ড। লক্ষ্মণ সিং ১৬ বছর ২৩ দিন বয়সে টুর্নামেন্টে নিজের প্রথম ফিফটি করেছিলেন। আর বৈভব এই মাইলফলক স্পর্শ করলেন মাত্র ১৫ বছর ১৫৭ দিন বয়সে। এই তালিকায় এরপরেই রয়েছেন পীযূষ চাওলা, যিনি ১৬ বছর ৩০৭ দিন বয়সে ফিফটি হাঁকিয়েছিলেন।

এর আগে ম্যাচের প্রথম দিনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইস্ট জোন অধিনায়ক ঈশান কিষাণ। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সেন্ট্রাল জোনকে মাত্র ২৬৬ রানে গুটিয়ে দেয় ইস্ট জোন। দলের পক্ষে পেসার মুকেশ কুমার ও অভিজিৎ সরকার ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া মোহাম্মদ শামি এবং অফ স্পিনার মোহাম্মদ কোনায়েন কোরেশী নেন দুটি করে উইকেট।

আরও পড়ুন

ইনজুরির নাটক করে ধরা পড়লেন ইমাম

৩১ আগস্ট ২০২৬

ম্যাচের প্রথম সেশনে ডান হাতের কবজিতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন অধিনায়ক ঈশান কিষাণ। সে সময় প্রায় এক ঘণ্টা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন তরুণ বৈভব। পরবর্তীতে চিকিৎসা শেষে ঈশান কিষাণ মাঠে ফিরে দলের দায়িত্ব বুঝে নেন। রেকর্ড গড়া ইনিংসে বৈভবের সঙ্গে ওপেনিং জুটিতে দারুণ এক জুটি গড়েন অভিমন্যু ঈশ্বরনও।

বৈভব সূর্যবংশীদুলীপ ট্রফিপ্রথম শ্রেণির ক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    সেতু নেই ডাকাতিয়া নদীতে, স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো

    সেতু নেই ডাকাতিয়া নদীতে, স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলীকে আটকালেন স্থানীয়রা

    পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলীকে আটকালেন স্থানীয়রা

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ