Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

রফিক বলছেন ‘হ্যাঁ’, বিসিবি বলছে ‘না’

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ২২:২৩
রফিক বলছেন ‘হ্যাঁ’, বিসিবি বলছে ‘না’

সংগৃহীত ছবি

ঘটা করে বিসিবির স্পিন বোলিং কোচ হিসেবে মোহাম্মদ রফিকের নাম ঘোষণা করা হয়েছিল। কিছুদিন পর বিসিবি এইচপি দলের স্পিন কোচ করা হয় আবদুর রাজ্জাককে। রফিক কি তবে দায়িত্বে আছেন, নাকি নেই, তা পরিষ্কার করা হয়নি বিসিবির পক্ষ থেকে। সাবেক স্পিনার এখনো তাই বড় দায়িত্ব পাওয়ার আশায় আছেন। কিন্তু বিসিবি বলছে, এমন কিছুই হচ্ছে না।

৫ এপ্রিল রফিককে স্পিন বোলিং কোচ করে আমিনুল ইসলামের বোর্ড। তবে তার দায়িত্বের পরিধি কী হবে, তা জানায়নি। দুদিন পর তাদের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় এনএসসি। বোর্ড ভেঙে দেওয়া হলেও কার্যক্রম তো আর বাতিল হয় না! তাই রফিকের বিষয়টিও ঝুলে ছিল। কিন্তু বিসিবির অ্যাডহক কমিটি থেকে রফিক দায়িত্বে আছেন কি না, তা জানানো হয়নি।

আমিনুলের বোর্ড রফিককে দায়িত্ব দিলেও তিনি কোন পর্যায়ের দলের সঙ্গে কাজ করবেন, তা স্পষ্ট ছিল না। এর মধ্যে ১০ মে রাজ্জাককে এইচপির স্পিন বোলিং কোচ করে বিসিবির অ্যাডহক কমিটি।

স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই প্রক্রিয়ায় রফিক তাহলে কি কাটা পড়লেন? আগামীর সময়কে রফিক জানালেন তার অপেক্ষার কথা, ‘আমাকে তো কেউ না করেনি। গত মাসে যে স্পিন বোলিং কোচ হিসেবে আমার নাম ঘোষণা করা হলো; এরপর আমার কী দায়িত্ব হবে, তা গত বোর্ডের পক্ষ থেকেও বলা হয়নি, এই বোর্ডের কেউও কিছু বলছে না। যেহেতু বলা হয়নি, আমি কী ভাবব? আমি তো মনে করছি এখনো আছি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে জুনে হতে যাওয়া সাদা বলের সিরিজে জাতীয় দলের সঙ্গে থাকছেন না স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। ওই সময় ছুটিতে থাকবেন তিনি। তখন জাতীয় দলে নিজেকে কোচের ভূমিকায় দেখছেন রফিক, ‘হ্যাঁ, ওই রকমই কথা হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এখনো তো কিছু নিশ্চিত না?’

অথচ রফিকের আশার খবর শুনে বিস্মিত বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস। আগামীর সময়কে যুক্তি দিয়ে বোঝালেন, ‘তার সঙ্গে কে কথা বলছে জানি না। এই কথা কেন উঠছে বলতে পারছি না। রফিক ভাই এর আগে রংপুর রাইডার্স ও শেখ জামাল ক্লাবের হয়ে কোচিং করিয়েছেন। জাতীয় দলের কোচ হতে হলে কোচিং কোর্স করা থাকতে হয়। সেদিক থেকে তো লেভেল-৩ সম্পন্ন করা রাজ্জাক ভাই এগিয়ে। আমরা তাকে এইচপি দলে নিয়েছি, তাহলে রফিক ভাইয়ের অবস্থানটা কোথায়, সেটা এমনিতেই স্পষ্ট হয়।’

শাহরিয়ার নাফীসের কথায় রফিকের জাতীয় দলের স্বপ্ন ভেঙে চুরমার। তাই বলে এই অভিজ্ঞ স্পিনারের কোনো দায়িত্বই কি থাকবে না? অন্য সূত্র থেকে আগামীর সময় জেনেছে, তাকে দেশব্যাপী স্পিন বোলিং কোচ ও স্পিনারদের প্রশিক্ষণ এবং উন্নতির কাজে দায়িত্ব দেওয়া হবে।

রফিক আশায় আছেন জাতীয় দলের, বিসিবি বলছে না। তবে কোচের দায়িত্ব না পেয়ে রফিক মাঠপর্যায়ে কাজ করবেন কি না, তা দেখার বিষয়।

স্পিন বোলিং কোচমোহাম্মদ রফিকবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ জাতীয় দলশাহরিয়ার নাফীসআবদুর রাাজ্জাক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!