নারী ত্রিদেশীয় সিরিজ
বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

সংগৃহীত ছবি
পাকিস্তানের মাটিতে হতে যাচ্ছে নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ, পাকিস্তানের সঙ্গে এখানে সিরিজে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা। আসন্ন এই সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড দিয়েছে বাংলাদেশ।
আগামী ২ অক্টোবর স্বাগতিক পাকিস্তান ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ১৬ অক্টোবর। ত্রিদেশীয় সিরিজে ৩ দল একে অপরের সাথে ৩ বার করে খেলবে। সেরা ২ দল যাবে ফাইনালে।
সিরিজের সব ম্যাচ হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়, বাংলাদেশ সময় সকাল ১১টায়।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড :
অরিত্রি নির্জনা মণ্ডল, মাইমুনা নাহের, অচেনা জান্নাত ইমান্তা, সাদিয়া ইসলাম (অধিনায়ক), সাদিয়া আক্তার, বিবি আয়েশা, শিরিনা খাতুন, ফানিহা ইয়াসমিন, নিশিতা আক্তার নিশি (সহ-অধিনায়ক), তিথি দাস অপর্ণা, আফরিন মিম, ফারজানা ইয়াসমিম মেধা, অদ্রিতা নওশিন, শ্রাবণী শীল, জান্নাতুল ফেরদৌসি।



