Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

মারামারি লেগে যেত সাকিব-তামিমের!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৭:২৮
মারামারি লেগে যেত সাকিব-তামিমের!

শুনে অবাক নাও হতে পারেন এখন, তবে একটা সময় এই খবর চোখ কপালে তুলে দিতো। সাকিব আল হাসান আর তামিম ইকবাল মারামারি করছেন। মিথ্যা নয়, মাঠে এমন ঘটনা সত্যিই হয়েছিল। নাহ, আঁতকে ওঠার কিছু নেই। সত্যি-সত্যি হয়নি, মজার ছলে, ব্রাজিল-আর্জেন্টিনার তর্কে।

সামনেই আসছে ফুটবল বিশ্বকাপের মৌসুম। এই সময়ে পুরো বিশ্ব বিভক্ত হয় ব্রাজিল ও আর্জেন্টিনায়। বাদ যান না কেউই, সাকিব-তামিমও না। এটা এতদিনে সবার জানা যে দুই বন্ধু শুরু থেকেই বিপরীত সমর্থনে। তামিম সমর্থন করেন ব্রাজিলের, আর সাকিব আর্জেন্টিনার।

জাতীয় দলের অনুশীলনের সময় এ নিয়েই কথা কাটাকাটি এক পর্যায়ে সৌহার্দ্যপূর্ণ মারামারি লেগে যেতো সাকিব-তামিমের।

আজ মঙ্গলবার মিরপুরে সেই স্মৃতিচারণ করলেন দুজনের এক সময়ের সতীর্থ শাহরিয়ার নাফীস, ‘আমরা যখন ওয়ার্ম আপে ফুটবল খেলতাম তখন পুরো দল দুভাগে ভাগ হতো। একপাশে ছিল মাশরাফী ভাই ও সাকিব, ওরা আর্জেন্টিনা সাপোর্টার। আর অন্যপাশে ছিল তামিম, ও ব্রাজিল সাপোর্টার। ওদের মধ্যে বিশ্বকাপের মৌসুম ব্রাজিল আজেন্টিনা নিয়ে যে লড়াইটা হতো সেটা যারা দেখে নাই তারা বুঝবে না। রীতিমতো মারামারি লেগে যাওয়ার মতো অবস্থা হতো। ওই দিনগুলো খুব ভালো ছিল।’    

সাকিব আল হাসানতামিম ইকবালফিফা বিশ্বকাপ ২০২৬আর্জেন্টিনাব্রাজিল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise