Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বুলবুলকে জিজ্ঞাসাবাদ ছাড়াই হচ্ছে তদন্ত!

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১৯:১১
বুলবুলকে জিজ্ঞাসাবাদ ছাড়াই হচ্ছে তদন্ত!

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: বিসিবি

প্রায় দেড় মাস পর রবিবার (২৯ মার্চ) ভোরে বাংলাদেশে ফিরছেন আমিনুল ইসলাম বুলবুল। এই সময়ে দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত ব্যক্তি তিনি। অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ বুলবুল সর্বশেষ বিসিবি নির্বাচনের নির্বাচিত সভাপতি। আর এই নির্বাচনের শুদ্ধতা তদন্তে গঠিত তদন্ত কমিটি এই সভাপতিকে জিজ্ঞাসাবাদ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাকে ডাকার কোনো সিদ্ধান্তই নেয়নি কমিটি।

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে ওঠা নানা অনিয়ম ও কারসাজির অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নির্বাচনী প্রক্রিয়ায় ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

১১ মার্চ গঠিত এই কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রধান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান জানিয়েছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত রিপোর্ট জমা দেবেন।

কমিটি গঠনের পর ১০ কর্মদিবস অতিবাহিত হলেও নির্বাচিত সভাপতি বুলবুলের সঙ্গে কথা হয়নি কমিটির কারও।

এতদিন সেই সুযোগ ছিল না বিসিবি সভাপতি অস্ট্রেলিয়ায় থাকায়। তিনি দেশে ফিরছেন। রবিবার থেকে চাইলে তদন্ত কমিটির সদস্যরা বুলবুলের সঙ্গে আলোচনায় বসতে পারেন। কিন্তু তদন্ত কমিটির প্রধান আসাদুজ্জামানের কথায় সেই ইঙ্গিতও মিলছে না।

বিসিবি প্রধানের সঙ্গে কবে কথা বলবেন, এমন প্রশ্নে তদন্ত কমিটির প্রধান বলেছেন, ‘না, তার (বুলবুল) সঙ্গে আলোচনা করার জন্য আলাদা কোনো দিন-তারিখ ঠিক করা হয়নি। আমরা তার জন্য দরজা খোলা রাখবো। উনার যদি মনে হয়, আমাদের সঙ্গে আলোচনা করা দরকার তাহলে আসবেন, কথা বলবেন। নয়তো আমরা অপেক্ষা করবো না। নির্ধারিত সময়ের পর তদন্ত রিপোর্ট জমা দিয়ে দিবো। আমরা ১৫ কার্যদিবসের ওপর গুরুত্ব দিচ্ছি।’

আসাদুজ্জামানের কথায় স্পষ্ট, তারা যেচে গিয়ে বুলবুলের সঙ্গে কথা বলবেন না। বুলবুলকে স্বপ্রণোদিত হয়ে যেতে হবে তদন্ত কমিটির কাছে!

অবসরপ্রাপ্ত বিচারপতি তদন্তের বিষয়বস্তু পরিষ্কার করার চেষ্টা করেছেন এভাবে, ‘আমরা এই তদন্ত কিন্তু কোনো অভিযুক্তের বিরুদ্ধে করছি না। এটা শুধু নির্বাচন কী প্রক্রিয়ায় হয়েছিল তা জানা, এর বাইরে কিছু নয়। এভাবেই এখন পর্যন্ত আমরা এগোচ্ছি।’

তবে এই তদন্ত কমিটি গঠনের পরপরই বিসিবি এক বিবৃতি দিয়ে এই প্রক্রিয়াকে সরকারি হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছিল। এমন কিছু হলে বিসিবি’র ওপর আইসিসির নিষেধাজ্ঞা আসতে পারে বলেও লেখা হয়েছিল আমিনুল ইসলাম বুলবুল স্বাক্ষরিত ওই বিবৃতিতে।

বুলবুলের পাঠানো ওই বিবৃতির পর বিসিবি প্রধানকে আর কোনো প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি। একরকম নিশ্চুপ থেকেই রবিবার ভোরে দেশে ফিরবেন তিনি।

ক্রিকেটখেলাবিসিবিবাংলাদেশ ক্রিকেটবিসিবি নির্বাচনআমিনুল ইসলাম বুলবুলবিসিবি সভাপতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ