Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

এটাই কি বাংলাদেশের সেরা টেস্ট দল!

সিলেট থেকে সামীউর রহমান
agamir somoy
প্রকাশ: ১৫ মে ২০২৬, ২১:৩১
এটাই কি বাংলাদেশের সেরা টেস্ট দল!

ছবি: আগামীর সময়

অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে প্রথমবার যখন গিয়েছিল বাংলাদেশ, তখন সাবেক ক্রিকেটার ডেভিড হুকস বলেছিলেন, স্টিভ ওয়াহর দল তাদের একদিনেই দুইবার অলআউট করবে! ২৩ বছর পর আগামী আগস্টে বাংলাদেশ যখন অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবে, তখন নিশ্চয়ই কেউ এমন অপমানজনক মন্তব্য করবে না। নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মাটিতে টেস্ট জেতা দলকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। শুক্রবার সংবাদ সম্মেলনে আসা মুশফিকুর রহিমের কাছে জানতে চাওয়া হয়েছিল, টেস্টে বাংলাদেশের এই দলটিই কি সেরা? জবাবে ২১ বছর আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়ে দেওয়া মুশফিক বলেছেন, এই সময়ের দলটাই সবচাইতে ভারসাম্যপূর্ণ ও বোলিংয়ের দিক থেকে শক্তিশালী।

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছেন মুশফিক, প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে শততম টেস্ট খেলার গৌরবটাও তার। আগের প্রজন্মের সঙ্গে বর্তমানের পার্থক্যটা দেখিয়ে দেওয়ার জন্য মুশফিকই আদর্শ ব্যক্তিত্ব। এই সময়ের দলটাই টেস্টে বাংলাদেশের সেরা দল কি না— এমন প্রশ্নে তার উত্তর, ‘আমি টেস্ট নিয়ে যদি বলি, আমাদের বোলিং বিভাগের জন্য এখন প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার ক্ষমতা আগের চেয়ে অনেক বেশি। যেকোনো পরিস্থিতিতে স্পিনার তো আমাদের সবসময় ভালো ছিল। সঙ্গে যখন পেস বোলিংটাও ভালো হয়ে যায়, তখন নিঃসন্দেহে আমার মনে হয় যে আমরা ব্যাটাররা যদি ধারাবাহিকভাবে ভালো খেলতে পারি, যেটা কি না গত তিন-চার বছর খুব ভালো হচ্ছে। টেস্ট ক্রিকেটে তো সেদিক থেকে বলব যে, এটা একটা মিশ্রণ এবং অধিনায়কের জন্য বড় একটা স্বস্তির বিষয়।’

নিজের নেতৃত্বের অভিজ্ঞতা থেকেই মুশফিক বলেছেন, ‘আমি যখন অধিনায়ক ছিলাম, তখন হয়তো বা আমার কাছে ব্যাটার ছিল। তবে ২০ উইকেট নেওয়ার মতো এরকম চারজন বোলার ছিল না, আমার কাছে হয়তো এক-দুজন ছিল, যা আমার জন্য কঠিন হয়ে যেত (প্রতিপক্ষকে অলআউট করা)।’

মুশফিক মনে করেন, এখন বাংলাদেশ দলের বোলিং আক্রমণে ভারসাম্যের সঙ্গে বৈচিত্র্যও আছে, 'আমি একটা জিনিস বলতে পারি, আমাদের ভারসাম্য এবং বোলিং বৈচিত্র্য আছে, যা একটা টেস্ট দলকে যেকোনো কন্ডিশন; সেটা স্পিন হোক পেস হোক বা স্পোর্টিং হোক, সেখানে ফল বের করতে সুবিধা দেবে। শুধু পাঁচদিন নিজেদের সামর্থ্যের প্রমাণ মাঠে দিতে হবে।’

২০০৫ সালের লর্ডস টেস্টে অভিষেক থেকে সিলেটে নিজের ১০২তম টেস্টের সামনে দাঁড়িয়ে মুশফিকের উপলব্ধি— ‘উন্নতিটা এখন পর্যন্ত যা হয়েছে, সেটা খুবই ভালো, তবে সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে ধারাবাহিকতা রাখা। দল হিসেবে আমরা যদি আরেকটু ধারাবাহিক হতে পারি, তাহলে আগামী দু-তিন বছর পর আমরা অনেক ভালো জায়গায় থাকব।’ 

বাংলাদেশের বর্তমান টেস্ট দলে সাকিব আল হাসান, তামিম ইকবাল কিংবা হাবিবুল বাশারের মতো কেউ নেই, যাদের ব্যক্তিগত পারফরম্যান্সের পরিসংখ্যান ঈর্ষণীয়। মুশফিক তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলেছেন যে, অতীতে অনেক দারুণ সব ক্রিকেটার বাংলাদেশের হয়ে খেললেও দল হিসেবে এখনকার সময়েই বাংলাদেশ সাফল্য বেশি পাচ্ছে, ‘পুরনো দিনের দলগুলোর সঙ্গে তুলনা করার কথা বললে, এর আগেও অনেক বড় ক্রিকেটার আমাদের টেস্ট দলে খেলেছে। তবে সার্বিকভাবে ধারাবাহিকতার কথা বললে এই দলটা অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি ধারাবাহিক।’

কারণ হিসেবে মুশফিক উল্লেখ করলেন বেশি বেশি খেলার সুযোগের ব্যাপারটা, ‘আমরা আগে হয়তো বা এক বছরে দু-তিনটা টেস্ট খেলতাম। এভারেজ হয়তো তিনটা সর্বোচ্চ। তখন যেকোনো পর্যায়ে আপনি যখন এরকম দীর্ঘ বিরতিতে টেস্ট খেলবেন, এটির ভালো ফল আসা কঠিন। এখন যেহেতু বছরে আমরা ৮-১০টা টেস্ট খেলি, গড়ে হয়তো বছরে ছয়-সাতটা টেস্ট খেলি। এখন দেখা যায় যে তুলনামূলকভাবে সহজ। দলে ভালো করা ক্রিকেটারের সংখ্যাও বেশি। একটা দলে সাত-আটজন একসঙ্গে ভালো করলে তখন সেই দল যেকোনো সংস্করণেই ভালো হবে।’

একটা সময় টেস্টে বাংলাদেশের সাফল্যের সর্বোচ্চ মাত্রাই ছিল জিম্বাবুয়েকে হারানো। আর খেলোয়াড়দের বয়কটের কারণে শীর্ষ ক্রিকেটারদের ছাড়াই মাঠে নামা খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়। তবে গত চার বছরে দেশের বাইরে বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক সাফল্যই মুশফিককে জোগাচ্ছে এই সময়ের দলকে সেরা বলার আত্মবিশ্বাস। নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে জয়, জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজকে হারানো, পাকিস্তানকে রাওয়ালপিন্ডিতে হোয়াইটওয়াশের পর ঢাকায়ও পেস বোলিংয়ের শক্তিতেই পরাস্ত করা। গত বছর চারেকে টেস্টে বাংলাদেশের আছে গর্ব করার মতো বেশ কিছু অর্জন। যে দলগত সাফল্যগুলো সাকিব বা তামিমের সময়ে বাংলাদেশ পায়নি।

মুদ্রার উল্টো পিঠও অবশ্য আছে। মাত্র এক বছরের কিছু সময় আগে গত এপ্রিলে এই সিলেটেই জিম্বাবুয়ে হারিয়ে গেছে বাংলাদেশকে। এই নাহিদ রানা, মুশফিক, মমিনুল হক, মেহেদী হাসান মিরাজরাই খেলেছিলেন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। ১৩ মাসে বাংলাদেশ দল খুব যে বদলে গেছে, এমনটা নয়। শুধু পার্থক্য হচ্ছে, শান্তর ব্যাটিং। সবশেষ পাঁচ টেস্টে শান্তর সেঞ্চুরির সংখ্যা ৪, হাফসেঞ্চুরি একটা। গত ১২ মাসে শান্তর ব্যাটিং গড় প্রায় ৭৫! এই সময়েই বাংলাদেশ শ্রীলঙ্কায় ড্র করেছে, পাকিস্তানকে হারিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপে, জিতেছে এই প্রতিযোগিতার বাইরের দল আয়ারল্যান্ডের বিপক্ষেও। ব্যাটিংয়ে রান আসছে বলেই বোলাররা পর্যাপ্ত সময় পাচ্ছেন ২০ উইকেট তুলে নেওয়ার। যে কারণে টেস্টে ইতিবাচক ফলও আসতে শুরু করেছে। এই পরিবর্তনের জন্য সাবেক অধিনায়ক হিসেবে মুমিনুল হকের একটা ধন্যবাদ পাওনা। কারণ, টেস্টে পেসারদের কদর যে তিনি প্রথম বুঝতে শুরু করেছিলেন!

মিরপুর টেস্টবাংলাদেশনাহিদ রানাবাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা