Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

লঙ্কান ক্রিকেট বোর্ড ভেঙে দিচ্ছে সরকার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ২০:১৪
লঙ্কান ক্রিকেট বোর্ড ভেঙে দিচ্ছে সরকার

আবারও লঙ্কান বোর্ডে হস্তক্ষেপ করছে দেশটির সরকার। ছবি: সংগৃহীত

কিছুদিন আগে নাটকীয়ভাবে ভেঙে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রাতারাতি গঠন করা হয় অন্তর্বর্তীকালীন অ্যাডহক কমিটি। একই চিত্র এবার দেখতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এএফপি জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে ক্রিকেট বোর্ডের সব পরিচালকদের পদত্যাগের আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

লঙ্কান ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপ নতুন কিছু নয়। সরকারের নির্দেশে বোর্ডের কমিটি বিলুপ্ত করায়  তিন বছর আগে নিষিদ্ধ করা হয়েছিল লঙ্কান ক্রিকেটকে। তারপরও বোর্ডে হস্তক্ষেপ করছে সরকার। কারণ এসএলসি শ্রীলঙ্কার সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা হলেও এর শীর্ষ কর্তাদের বিরুদ্ধে অনিয়মের নানা অভিযোগ উঠছে অনেক দিন ধরেই।

২০২৩ সালের নভেম্বরে ক্রিকেট বোর্ডের ওপর রাজনৈতিক হস্তক্ষেপের শাস্তি হিসেবে লঙ্কান ক্রিকেটের উপর নিষেধাজ্ঞা দেয় আইসিসি। ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত বহাল ছিল সেই নিষেধাজ্ঞা।
লংকান ক্রিকেট বোর্ডকে নেতৃত্ব দিচ্ছেন চারবারের প্রেসিডেন্ট শামি সিলভা। তার বোর্ড কমিটিকে নিয়ে বরাবরই ছিল অভিযোগের পাহাড়।

বোর্ডের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ‘একজন ব্যাঙ্কার বিনিয়োগকারীর নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন বোর্ড কমিটি গঠন করা হবে। বোর্ডের প্রতি মানুষের যে রাগ, লঙ্কান সরকার সেদিকে নজর দিয়েছে।‘

শেষবার বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপ নিষেধাজ্ঞা বয়ে এনেছিল। এবারও কি শ্রীলংকায় সেরকম কিছু হবে? নাকি আইসিসির সঙ্গে পর্দার আড়ালে সমঝোতা করে নতুন বোর্ডের দিকে এগুচ্ছে শ্রীলঙ্কার সরকার?

শ্রীলঙ্কাক্রিকেটসরকার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise