Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বিসিবির নাটক, কোনোকিছুই আর অবাক করে না সিমন্সকে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৪:১২
বিসিবির নাটক, কোনোকিছুই আর অবাক করে না সিমন্সকে

বাংলাদেশ জাতীয় দলের কোচ ফিল সিমন্স। ছবি: আগামীর সময়

দুই বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) একের পর এক নাটকীয়তার জন্ম হচ্ছে। এই সময়ের মধ্যে সভাপতি পরিবর্তন হয়েছে তিনবার। কোনোটাই যথাযথ প্রক্রিয়া মেনে হয়নি। এই নাটকীয় সময়গুলোর নীরব সাক্ষী হয়ে আছেন জাতীয় দলের কোচ ফিল সিমন্স। আজ বুধবার সংবাদ সম্মেলনে এসব নিয়ে তার মুখে শোনা গেল দার্শনিক উত্তর।

নিউজিল্যান্ড সিরিজ উপলক্ষে দলের প্রতিনিধি হয়ে মিরপুরে সংবাদ সম্মেলনে এসেছিলেন সিমন্স। তার কাছে প্রশ্ন ছিল— দুই বছরে তিনবার বিসিবি সভাপতির পরিবর্তনকে তিনি কীভাবে দেখছেন? জবাবে হেসে সাবেক এই ক্যারিবিয়ান তারকা বলেন, ‘এটা শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি না, জীবনের অভিজ্ঞতাই এমন। আমি যথেষ্ট চড়াই-উতরাই দেখেছি এবং জানি যে প্রতিদিন নতুন কিছু ঘটতে পারে। তাই আমি কিছুতেই অবাক হই না।’

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বোর্ড ভেঙে দেওয়া হয়। সভাপতি হয়ে আসা ফারুক আহমেদও বেশিদিন টিকতে পারেননি। তৎকালীন অন্তর্বর্তী সরকার তাকে অপমানজনকভাবে সরিয়ে চেয়ারে বসায় আমিনুল ইসলাম বুলবুলকে। তিন মাস পর আয়োজিত প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে পূর্ণ মেয়াদে বুলবুল বিসিবির মসনদে বসেন। কিন্তু তার বিদায়টা হয়েছে ভীষণ অপমানজনক।

বুলবুলের আমলে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেনি বাংলাদেশ। একটি রাজনৈতিক দলের সঙ্গে তার সরাসরি সংশ্লিষ্টতা নগ্নভাবে প্রকাশিত হয়ে যায়। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসে বিএনপি। এই ধারাবাহিকতায় বুলবুলের আয়োজিত নির্বাচন ঘিরে তদন্ত হয়। সেই তদন্তে বুলবুলের সব গোমর ফাঁস হয়ে গেলে তাকে অপসারণ করা হয়। নবগঠিত অ্যাডহক কমিটির নতুন সভাপতি হয়ে আসেন তামিম ইকবাল।

এদিকে তামিম ইকবালও সব ধরনের ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর নেননি। তিনি বিপিএল খেলেছেন গত আসরেও। এত কম বয়সে বা খেলোয়াড়ী ক্যারিয়ারকে আনুষ্ঠানিক বিদায় না জানিয়েও দেশের ক্রিকেটের সর্বোচ্চ চেয়ারে বসাটাও অনেকের কাছে আশ্চর্যজনক। সিমন্সের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি প্রসঙ্গটি এড়িয়ে গিয়ে বলেন, ‘আমরা বরং ক্রিকেটেই থাকি।‘

বিসিবিতামিম ইকবালফিল সিমন্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুন মারা গেছেন

    অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুন মারা গেছেন

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    তুলে নেওয়ার ৪ ঘণ্টা পর মহাসড়কের পাশে মিলল ছাত্রদল নেতার মরদেহ

    তুলে নেওয়ার ৪ ঘণ্টা পর মহাসড়কের পাশে মিলল ছাত্রদল নেতার মরদেহ