Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

আইপিএলে যোগ দেওয়ায় এবার শানাকাকে নিষিদ্ধ করল পিসিবি

agamir somoy
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১২:১৮
আইপিএলে যোগ দেওয়ায় এবার শানাকাকে নিষিদ্ধ করল পিসিবি

শ্রীলঙ্কার ক্রিকেটার দাসুন শানাকা পিএসএলে এক বছরের নিষেধাজ্ঞা পেলেন।

একের পর এক বিদেশি ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ব্লেসিং মুজরাবানির পর এবার নিষেধাজ্ঞা পেলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। চুক্তি ভেঙে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে আইপিএলে যোগ দেওয়ায় তাকে এক বছর নিষিদ্ধ করা হয়েছে।

চলতি ২০২৬ সালের পিএসএলে শানাকাকে ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। কিন্তু গত ২১ মার্চ হঠাৎ করেই টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। অবাক করার মতো বিষয় হলো, পিএসএল ছাড়ার ঠিক এক দিন পরেই তিনি আইপিএল দল রাজস্থান রয়্যালসে যোগ দেন। চোটাক্রান্ত স্যাম কারানের বদলি হিসেবে তাকে দলে নেয় রাজস্থান।

বিষয়টি নিয়ে পর্যালোচনার পর পিসিবি এক বিবৃতিতে জানায়, শানাকার এভাবে টুর্নামেন্ট থেকে সরে যাওয়া খেলোয়াড় নিবন্ধন শর্ত এবং ত্রিপক্ষীয় চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, লিগের মর্যাদা এবং স্বচ্ছতা বজায় রাখতেই এমন কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত বছর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার করবিন বোশ পেশোয়ার জালমি ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন। চলতি মৌসুমে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও স্পেন্সর জনসনও একইভাবে পিএসএল ছেড়ে আইপিএলে নাম লিখিয়েছেন। যার মধ্যে মুজারাবানিকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। মূলত আইপিএলের আকর্ষণে ক্রিকেটারদের এমন দলছুট হওয়ার প্রবণতা রুখতেই পিসিবি এই কঠোর অবস্থান নিল।

পিসিবির শুনানিতে অবশ্য নিজের ভুলের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন লঙ্কান এই সাবেক অধিনায়ক। বিবৃতিতে শানাকা বলেন, ‘পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের জন্য আমি গভীরভাবে লজ্জিত। পাকিস্তানের মানুষ এবং পিএসএল ভক্তদের কাছে আমি ক্ষমা চাইছি। যখন আমি নাম প্রত্যাহার করি, তখন অন্য কোনো টুর্নামেন্টে যোগ দেওয়ার ইচ্ছা আমার ছিল না।’

লাহোর কালান্দার্সের সমর্থকদের কাছেও ক্ষমা চেয়ে শানাকা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আবারও তিনি পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফেরার সুযোগ পাবেন। 

দাসুন শানাকাআইপিএলপিএসএলনিষিদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?