ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে তাণ্ডব চালালেন দাসুন
শানাকা, গড়লেন রেকর্ড। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলতে নেমে মাত্র
৩৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে সিপিএলের ইতিহাসের দ্রুততম শতকের রেকর্ড নিজের করে নিয়েছেন
এই লঙ্কান অলরাউন্ডার। তার এই টর্নেডো ইনিংসে ভর করেই সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে
বিশাল ব্যবধানের জয় তুলে নিয়েছে প্যাট্রিয়টস।
বৃহস্পতিবার রাতে ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত ম্যাচে সেন্ট লুসিয়া কিংসের
বিপক্ষে ১০ ওভার শেষে প্যাট্রিয়টসের সংগ্রহ ছিল ২ উইকেটে ৮৯ রান। দলের...