Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

১৪০৪ দিন পর ফিরে মোসাদ্দেকের ৮৬*

agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৬:১১
১৪০৪ দিন পর ফিরে মোসাদ্দেকের ৮৬*

ছবি: আগামীর সময়

দিনের হিসেবে ১৪০৪ দিন। ৫ আগস্ট ২০২২ সালের পর ৯ জুন ২০২৬ প্রায় ৪ বছরের ব্যবধানে ওয়ানডে দলে প্রত্যাবর্তন মোসাদ্দেক হোসেনের। সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন প্রকাশ্যেই বলেছিলেন, দলে মেহেদি হাসান মিরাজ থাকলে সেখানে মোসাদ্দেক হোসেনের জায়গা নেই। ওয়ানডে অধিনায়ক মিরাজের দলেই ফিরলেন মোসাদ্দেক, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে করেছেন অপরাজিত ৮৬ রান। তানজিদ হাসান তামিমের ৫৪, নাজমুল হোসেন শান্ত'র ৬৭ রানের সঙ্গে মোসাদ্দেকের ৭০ বলে ৮৬ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়ার সামনে ৫০ ওভারে ২৮৫ রানের লক্ষ্য রেখেছে বাংলাদেশ। রান তাড়ায় ইনিংসের প্রথম বলেই তাসকিন আহমেদের বলে বোল্ড অজি ওপেনার ম্যাথু শর্ট।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিশ। ম্যাচের দ্বিতীয় ওভারেই সাইফ হাসান আউট হয়ে গেলেও দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান তামিম (৫৪) ও নাজমুল হোসেন শান্ত'র (৬৭) দৃঢ়তায় বিপদে পড়েনি বাংলাদেশ। ৯১ বলে ৯৬ রানের জুটি গড়েন দুজনে মিলে। এরপর ম্যাট রেনশ খানিকটা বিপদে ফেলেছেন বাংলাদেশকে, ১৫ রানের ব্যবধানে নাজমুল ও লিটন দাসকে আউট করে।

সেখান থেকে ফের তাওহিদ হৃদয় আর মোসাদ্দেকের ব্যাট দিয়েছে ভরসা। ৯০ বলে ৭৫ রানের জুটি দুজনের। মোসাদ্দেককে রেখে হৃদয় আউট হয়ে গেলে (৩১) অধিনায়ক মিরাজ তাকে খুব একটা সঙ্গ দিতে পারেননি, আউট হয়ে যান ৩ রান করে। শেষদিকে বরং তাসকিন আহমেদের সঙ্গে জুটি জমে মোসাদ্দেকের। তাসকিনের ১৬ বলে ২০ রানেই বাংলাদেশের সংগ্রহটা আড়াইশ ছাড়ায়।

৪ বছর পর ওয়ানডে দলে ফিরে মোসাদ্দেক খেলেছেন চমৎকার এক ইনিংস। যদিও কিছুটা ভাগ্যের ছোঁয়া ছিল, শেষবেলাতেও অ্যাডাম জাম্পা তার ক্যাচ ছাড়লেন গালিতে। কিছুটা ভাগ্যপ্রসূত রান এসেছে ব্যাটের কানায় লেগে। তবে ভাগ্য তো সাহসীদেরই সঙ্গী হয়! ৭০ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস, ৭টা চার আর ৩ খানা ছক্কা মেরেছেন মোসাদ্দেক। গায়ের সঙ্গে লেপ্টে থাকা আবাহনী লেজেন্ড আর খালেদ মাহমুদ সুজনের শিষ্য, শুধুই ঘরোয়া ক্রিকেটে মানানসই-এসব তকমা ঝেড়ে ফেলার মত একটা ইনিংসই খেলেছেন মোসাদ্দেক। ম্যাচের জয়-পরাজয়ের নিষ্পত্তি এখনো বাকি, তবে বলে দেয়াই যায় যে পরের ম্যাচটা খেলতে অন্তত আবার ৪ বছর অপেক্ষা করতে হবে না তাকে।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজমোসাদ্দেক হোসেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে