Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ওয়ানডে সিরিজ

নতুন পাকিস্তানকে নিয়ে বাংলাদেশের ছেলেখেলা

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১৮:১৩
নতুন পাকিস্তানকে নিয়ে বাংলাদেশের ছেলেখেলা

৫ উইকেট নিয়ে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছেন নাহিদ রানা। ছবি: সংগৃহীত

একই উইকেট। দুই ইনিংসে শুধু দুই রূপ। শুরুতে ব্যাট করে পাকিস্তান যেখানে কাঁপছিল। সেখানেই আগ্রাসী ব্যাটিং করল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে গুঁড়িয়ে জিতল ৮ উইকেটে। শাহিন শাহ আফ্রিদির দলের ১১৪ রানের চ্যালেঞ্জ বাংলাদেশ পেরিয়ে যায় ১৫.১ ওভারে ৮ উইকেট হাতে রেখে।

বাংলাদেশের হাতে ছিল ২০৯ বল, বাংলাদেশ এর চেয়ে বেশি বল হাতে রেখে জিতেছে আর মাত্র দুই ওয়ানডে।  দলের জিততে যখন ৬ রান দরকার, তখন নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন। তাতে  বাংলাদেশের জয় একটু দেরিতে এলেও ইফতারের আগেই খেলা শেষ হয়েছে।

উইকেটের ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে এটাই যৌথ সর্বোচ্চ ব্যবধানে জয় বাংলাদেশের। ২০১৫ সালে মিরপুরে আগের জয়টাও ছিল ৮ উইকেটে। সেবার পাকিস্তানের ২৫০ রানের চ্যালেঞ্জ বাংলাদেশ পেরিয়ে যায় ৬৩ বল হাতে রেখে।

৪ নতুন মুখ নিয়ে নতুন দলই ছিল পাকিস্তান। তাদের নিয়ে ছেলেখেলাই করল বাংলাদেশ। তাদের শুরুটা অবশ্য খারাপ হয়নি। দুই অভিষিক্ত ওপেনার সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত গড়েন ৪১ রানের জুটি। দশম ওভারে নাহিদ রানা আক্রমণে আসার পরই বদলে যায় ম্যাচের ছবিটা। রানার গতিতে খেই হারিয়ে পাকিস্তান গুটিয়ে যায় ১১৪ রানে।

বাংলাদেশের বিপক্ষে এটাই সর্বনিম্ন স্কোর পাকিস্তানের। পাকিস্তানি সাবেক অধিনায়ক রমিজ রাজা ইনিংসটি দেখে বলছিলেন,‘ব্যাটিং ছিল বিরিয়ানি মিক্স’! টানা ৫ ওভারে ৫ উইকেট নিয়েছিলেন রানা। ৭ ওভারে ২৪ রানে ৫ উইকেট নেন এই পেসার। পাকিস্তানের বিপক্ষে এটাই সেরা বোলিং কোনো বাংলাদেশি বোলারের। ২০১৯ সালে লর্ডসে মোস্তাফিজুর রহমানের ৭৫ রানে ৫ উইকেট ছিল আগের সেরা।
১১৪ রানের পুঁজি নিয়ে পেরে উঠেনি পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি প্রথম ওভারেই দেন ১০ রান। ৫ রানই আসে অতিরিক্ত থেকে। দ্বিতীয় ওভারে ১৫ রান পেয়েছে বাংলাদেশ। ফাহিম আশরাফের ওভারটিতে দুটি চার মারেন তানজিদ হাসান। ওয়াইড দুটি আর বাই রান ছিল ৪টি!


তৃতীয় ওভারে সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। আফ্রিদির ওভারটির চতুর্থ বলে পয়েন্টে শামিল হোসেনের হাতে ক্যাচ দেন ১০ বলে ৪ রান করা সাইফ। সেই ধাক্কা কাটিয়ে সপ্তম ওভারের প্রথম বলেই পঞ্চাশ ছুঁয়ে ফেলে বাংলাদেশ। আর ম্যাচ শেষ করে ১৫.১ ওভারে।


১০৯ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ নাজমুল হোসেন শান্ত ৩৩ বলে ২৭ করে মোহাম্মদ ওয়াসিমের বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। তানজিদ হাসান অপরাজিত ছিলেন ৪২ বলে ৫ বাউন্ডারি ৭ ছক্কায় ৬৭ রানে।


এর আগে ৮২ রানে ৯ উইকেট হারিয়ে ১০০-র আগে গুটিয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল পাকিস্তানের। তবে লেজের ঝাপ্টায় শেষ পর্যন্ত স্কোরটা পৌঁছে ১১৪ রানে।


শেষ উইকেটে ৩২ রানের জুটি গড়েন ফাহিম আশরাফ ও আবরার আহমেদ। এই জুটিতে আবরার শুধু সঙ্গ দিয়ে গেছেন ফাহিমকে। ১০ বল খেলে কোনো রানই করেননি তিনি। আট নম্বরে নামা আশরাফ ৪৭ বলে করেন ৩৭। তাসকিন আহমেদের ক্যাচ বানিয়ে তাকে ফেরান মোস্তাফিজুর রহমান।


টস হেরে ব্যাট করা পাকিস্তান প্রথম ৯ ওভারে বিনা উইকেটে করেছিল ৩৫ রান। প্রথম ৩৬ বলের ২৪টাই ডট খেলেছিল তারা! নাহিদ রানা আক্রমণে এসে ধসিয়ে দেন পাকিস্তানের টপঅর্ডার।

পাকিস্তানভারত বনাম বাংলাদেশবাংলাদেশ ক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    advertiseadvertise