Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

এবার লঙ্কাতে লিটন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ২১:৩৬
এবার লঙ্কাতে লিটন

সংগৃহীত ছবি

সাকিব আল হাসান, তাসকিন আহমেদের পর এবার লঙ্কা প্রিমিয়ার লিগে সরাসরি দল পেয়েছেন লিটন দাস। লঙ্কা প্রিমিয়ার লিগের সামনের মৌসুমে গল গালান্টসের হয়ে মাঠ মাতাবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটনকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে গল।  

টি-টোয়েন্টি ক্রিকেটে ফর্মটা অনেক দিন ধরেই ভালো লিটনের। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ফলও দারুণ। এ সাফল্যগুলো দেশের বাইরে আবার ফ্র্যাঞ্চাইজির দরজা খুলে দিল লিটনের জন্য।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগেও খেলেছেন লিটন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন এক ম্যাচ। পিএসএলে করাচি কিংসে সুযোগ পেলেও পরে চোট পেয়ে টুর্নামেন্ট শুরুর আগেই ফিরে এসেছিলেন দেশে। এ ছাড়া কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলেছেন সারে জাগুয়ার্সের হয়ে। এর আগে লঙ্কান লিগে গল টাইটান্সেও খেলার সুযোগ হয়েছিল লিটনের। সিপিএলে জ্যামাইকা তালাওয়াহসেও খেলেছিলেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২০ ইনিংস খেলে ২৩.৪৯ গড়ে ২৭০২ রান করেছেন লিটন। স্ট্রাইক রেট ১২৬.৭৯। ফিফটি হাঁকিয়েছেন ১৬ টি। ৮৩ রানের ইনিংসই সর্বোচ্চ।

এলপিএলের এবারের আসরে এখনো পর্যন্ত ৩ বাংলাদেশির খেলা নিশ্চিত হয়েছে। জাফনা কিংসে সরাসরি চুক্তিতে খেলবেন সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদ। এবার লিটনের খেলা নিশ্চিত হয়েছে গল গালান্টসে। ১ জুন আয়োজিত হবে ড্রাফট, যেখানে থাকছেন আরও ৪৮ বাংলাদেশি।  

লিটন দাসলংকান প্রিমিয়ার লিগ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise