Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বাসিত আলী

‘রানার বোলিং ওয়াসিম-ওয়াকারদের মনে করিয়ে দিচ্ছে’

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১৫:২৯
‘রানার বোলিং ওয়াসিম-ওয়াকারদের মনে করিয়ে দিচ্ছে’

ছবি: আগামীর সময়

ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়ে ক্রিকেটবিশ্বে আলোড়ন তৈরি হয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় নাহিদ রানা। এই তরুণ গতি তারকা প্রথম ইনিংসে খরুচে বোলিং করলেও দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ধসিয়ে দেন। ৪০ রানে তুলে নেন ৫ উইকেট। রানার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।

নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণে বাসিত বলেছেন, ‘শান্ত এই ম্যাচে দারুণ খেলেছে এবং ক্রিকেটিং বিচারে সে-ই ম্যাচসেরার যোগ্য। কিন্তু আমার কাছে আসল ম্যান অব দ্য ম্যাচ নাহিদ রানা। এই ছেলেটি আমাকে পাকিস্তানের সেই পুরনো আমলের ফাস্ট বোলিংয়ের কথা মনে করিয়ে দিয়েছে। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস এবং শোয়েব আখতাররা যেভাবে বল করতেন, আজ (গতকাল) নাহিদকে দেখে তেমনটাই মনে হয়েছে।’

আরও পড়ুন

ঝড়ের নাম নাহিদ রানা

১২ মে ২০২৬

নাহিদের প্রশংসায় বাসিত আরও যোগ করেন, ‘একজন স্ট্রাইক বোলার রান দেবে ঠিকই, কিন্তু সে নিয়মিত উইকেট তুলে নেবে। নাহিদ ঠিক সেটাই করেছে। প্রথম ইনিংসে উইকেট না পাওয়ায় অনেকে আমাকে মেসেজ করে জিজ্ঞেস করেছিল- নাহিদের কী হলো? ভাই, আমার চুল এমনি এমনি পাকেনি। আমি চিনি কার ভেতরে আগুন আছে। ও ওভার প্রতি ৫-৬ রান দিলেও প্রতিপক্ষকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।’পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের অন্যতম আলোচিত ঘটনা ছিল নাহিদের বলে মোহাম্মদ রিজওয়ানের স্টাম্প উপড়ে যাওয়া। নাহিদের ইনসুইঙ্গার বুঝতে না পেরে ছেড়ে দেন রিজওয়ান। বল আঘাত হানে তার স্টাম্পে। এই আউট নিয়ে বাসিত বলেন, ‘নাহিদ যেভাবে ইনসুইঙ্গারে রিজওয়ানের স্টাম্প চূর্ণ করল, তা আমাকে ইমরান খানের সেই বিষওয়ানাথকে আউট করার ডেলিভারিটির কথা মনে করিয়ে দিয়েছে।’

আরও পড়ুন

নাহিদ-তাসকিনরাই বিশ্বাস জুগিয়েছে শান্তকে

১২ মে ২০২৬

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের স্পিনাররা ৭ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে পেসাররা নিয়েছেন ৭ উইকেট। নাহিদের পাশাপাশি তাসকিন আহমেদেরও প্রশংসা করেন বাসিত। ইমাম-উল-হককে আউট করা তাসকিনের সেই স্পেলটিকে তিনি ‘টপ ক্লাস’ হিসেবে অভিহিত করেন। বাসিতের মতে, বাংলাদেশের পেসারদের এই আগ্রাসী মানসিকতাই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।

নাহিদ রানাবাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজবাসিত আলী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে