Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সোশ্যাল মিডিয়া

ধেয়ে আসছিল ৩০-৩৫ জন, তাই অস্ত্র উঁচিয়ে ধরি : ইশরাক

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১৩:৩৩
ধেয়ে আসছিল ৩০-৩৫ জন, তাই অস্ত্র উঁচিয়ে ধরি : ইশরাক

প্রতিমন্ত্রীর ফেসবুক পেজে মাদকের বিরুদ্ধে অভিযানের একাধিক ছবি-ভিডিওটি প্রকাশ করা হয়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

নিজের নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় অস্ত্র প্রদর্শনের একটি ব্যাখ্যা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

এ সংসদ সদস্য দাবি করেছেন, গেন্ডারিয়া এলাকায় গতকাল শনিবার অভিযানের সময় ৩০-৩৫ জন ব্যক্তি তার দিকে ধেয়ে আসছিলেন। তাই আত্মরক্ষায় নিজের সঙ্গে থাকা বৈধ অস্ত্রটি উঁচিয়ে ধরেন তিনি।

প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন নিয়ে ব্যাপক সমালোচনার মুখে আজ রবিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এক বিবৃতিতে এ দাবি করেন ইশরাক।

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র, সাবেক সংসদ সদস্য সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভায়ও স্থান পান তিনি।

গতকাল শনিবার প্রতিমন্ত্রীর ফেসবুক পেজে মাদকের বিরুদ্ধে অভিযানের একাধিক ছবি-ভিডিওটি প্রকাশ করা হয়। এ অভিযান রাজধানীর গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকার। অভিযানের পোস্ট প্রকাশের পর থেকেই শুরু হয় সমালোচনা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম অস্ত্রকাণ্ডে খোঁচা দিয়েছেন ইশরাককে। তিনি নিজের ফেসুবকে লিখেছেন, ‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাক ভাইয়ের কাছে নাকি?’

সমালোচনার জবাবে প্রতিমন্ত্রী ইশরাক দাবি করেছেন, হামলার আশঙ্কায় তিনি ও তার সরকারি নিরাপত্তারক্ষীরা আত্মরক্ষার্থে অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। তার দাবি, ঘটনাটির কয়েক সেকেন্ডের ভিডিও ও ছবি প্রচার করে পুরো ঘটনার প্রেক্ষাপট আড়াল করা হচ্ছে।

ইশরাক হোসেনের বিবৃতিতে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার পর থেকেই গেন্ডারিয়ার ঘণ্টিঘর, মুন্সিটেক, করাতিটোলা ও আশপাশের এলাকায় মাদক কেনাবেচা এবং শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিস্তার নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পেয়ে আসছেন তিনি।

প্রতিমন্ত্রীর ভাষ্য, পুলিশ প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক ও নেতাদের যৌথ সিদ্ধান্তে সাধারণ নাগরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগ্রহণে সমন্বিত সামাজিক প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবেই তিনি ১৭ অক্টোবর ওই এলাকায় যান।

ইশরাক হোসেনের দাবি, ঘটনাস্থলে যাওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিজস্ব গোয়েন্দা সূত্র থেকে তার নিরাপত্তাঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছিল। মাদক কারবারিরা ভবনের ছাদ থেকে আকস্মিক গুলি চালাতে পারে বলেও আশঙ্কা জানানো হয়।

বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন, কর্মসূচি চলাকালে একটি অস্থায়ী আস্তানার কাছে পৌঁছালে ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি হইচই করতে করতে তাদের গাড়িবহরের দিকে মারমুখী ভঙ্গিতে এগিয়ে আসেন। তখন হামলার আশঙ্কায় তিনি ও তার সরকারি নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেন।

তার দাবি, সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কেটে যাওয়ার পরপরই অস্ত্রটি যথাস্থানে রাখা হয়। ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি বৈধ লাইসেন্সপ্রাপ্ত এবং আত্মরক্ষার জন্যই তা প্রদর্শন করা হয়েছিল বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, অপরাধে সরাসরি জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। জব্দ করা আলামতসহ তাদের গেন্ডারিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত করা নিজের অন্যতম প্রধান অঙ্গীকার বলে উল্লেখ করেছেন ইশরাক হোসেন। তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

তার ভাষ্য, একটি ঘটনাকে খণ্ডিতভাবে উপস্থাপন করে মাদকবিরোধী সামাজিক আন্দোলন থামানো যাবে না। জনস্বার্থে মাদকের আস্তানা উচ্ছেদের অভিযান ভবিষ্যতেও চলবে।

আরও পড়ুন

অস্ত্র হাতে ইশরাকের ‘অভিযান’, আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন

১৭ অক্টোবর ২০২৬

আরও পড়ুন

প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র হাতে অভিযান নিয়ে সমালোচনা

১৭ অক্টোবর ২০২৬


রাজনীতিপ্রতিমন্ত্রী ইশরাক হোসেনঅস্ত্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’