Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সনাতন

বরিশালে দেবী দুর্গার আগমনী অনুষ্ঠান ‘জাগো দশপ্রহরণধারিণী’

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:২৮
বরিশালে দেবী দুর্গার আগমনী অনুষ্ঠান ‘জাগো দশপ্রহরণধারিণী’

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশালে দেবী দুর্গার আগমনী অনুষ্ঠান 'জাগো দশপ্রহরণধারিনী' অনু‌ষ্ঠিত হয়েছে। ছবি: আগামীর সময়

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশালে দেবী দুর্গার আগমনী অনুষ্ঠান 'জাগো দশপ্রহরণধারিনী' অনু‌ষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার রাতে ব‌রিশালের সর্ববৃহৎ পূজা মণ্ডপ শ্রীশ্রী শংকর মঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন ক‌মি‌টির আয়োজনে ও চিরন্তনী বৈ‌দিক সাংস্কৃ‌তিক সংগঠন অধ‌্যাত্ম চর্চা ও গবেষণা কেন্দ্রের সহযো‌গিতায় সন্ধ‌্যায় আগমনী সঙ্গীত, চণ্ডী পাঠ ও গী‌তি আলেখ‌্য '‌চিন্ময়ী বন্দনা'র মধ্যে দিয়ে আনুষ্ঠা‌নিকতা শুরু হয়। পরে নৃত‌্য প‌রিবেশন করেন শিল্পীরা‌। নৃত‌্যানুষ্ঠান শেষে প্রদীপ প্রজ্বলন ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন ক‌মি‌টির সভাপ‌তি লিমন কৃষ্ণ সাহা কানুর সভাপ‌তি‌ত্বে ও সম্পাদক চিন্ময় দাসের সঞ্চালনায় সভায় বক্তব‌্য দেন ব‌রিশাল জেলা পূজা উদযাপন প‌রিষদের সভাপ‌তি মা‌নিক মুখার্জী কুডু, মহানগর পূজা উদযাপন প‌রিষদের সভাপ‌তি ভানু লাল দে, সম্প‌াদক গোপাল সাহা, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল‌্যাণ ফ্রন্ট ব‌রিশাল বিভাগীয় সাংগঠ‌নিক সম্পাদক সুভাষ সরকার মন্টু ও শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী ট্রাস্টের সম্পাদক বাসুদেব কর্মকার ভাষাই।

আরও পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

০৯ অক্টোবর ২০২৬

সভা শেষে সঙ্গীতানুষ্ঠান ও নাটক 'দশপ্রহরণধা‌রিনী' মঞ্চস্থ করা হয়। প‌রে সনাতন বিদ‌্যার্থী সংসদ এর প‌রিবেশনায় কালী কীর্তণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

জেলা পূজা উদযাপন প‌রিষদের সভাপ‌তি মা‌নিক মুখার্জী কুডু বলে‌ছেন, ‘মহালয়ার দিন থেকেই মূলত দুর্গোৎসবের ক্ষণগননা শুরু হয়। দেবীর আগমনী উপলক্ষে শংকর মঠে মহালয়ার আগের দিন রাতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রচুর দর্শনার্থী এই অনুষ্ঠান দেখতে ভীর জ‌মিয়েছেন।’

মহানগর পূজা উদযাপন প‌রিষদের সভাপ‌তি ভানু লাল দে জানিয়েছেন, ১৬ অক্টোবর মা দুর্গার আমন্ত্রণ ও অ‌ধিবাসের মধ্যে দিয়ে দুর্গা পূজা শুরু হবে। এর আগে এই আগমনী অনুষ্ঠানের মধ্যে থেকে দুর্গা পূজার আবহ তৈরী হয়েছে।

অন‌্যদিকে আজ শ‌নিবার সকালে শ্রীশ্রী রাধা গো‌বিন্দ নিবাসের আয়োজনে মহালয়া অনু‌ষ্ঠিত হয়েছে।

সনাতনবরিশালদুর্গাপূজা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার