আগামীর সময়

নেতাদের টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে: আসিফ মাহমুদ

নেতাদের টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে: আসিফ মাহমুদ

ফাইল ছবি

বিভিন্ন দলের নেতাদের বিরুদ্ধে টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

বুধবার রাতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর পর দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের স্বপ্ন দেখছে। নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।

তবে এই ইতিবাচক পরিবেশের মাঝেই নির্বাচনের আগে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠছে বলে মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, বিভিন্ন দলের নেতাদের বিরুদ্ধে অর্থ উদ্ধারের অভিযানের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের প্রবণতা দেখা যাচ্ছে, যা উদ্বেগজনক।

সংবাদ সম্মেলনে এনসিপি নেত্রী মনিরা শারমিন তথ্য সন্ত্রাসের অভিযোগ তুলে বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তিনি স্পষ্টভাবে জানান, তথ্য সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এ সময় তিনি অভিযোগ করেন, মূলধারার কিছু গণমাধ্যম বিএনপি প্রপাগান্ডা প্রচার করছে। পাশাপাশি ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান মনিরা শারমিন।

    শেয়ার করুন: