শালীনতার সীমা অতিক্রম উচিত নয়: জামায়াত আমির
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সম্প্রতি ভোটের মাঠে কাজ করতে গিয়ে অনেকেই একে অপরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারেন। সমালোচনা করার অধিকার অবশ্যই সবার আছে। কিন্তু কোনো অবস্থাতেই তা শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয়।
মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান লেখেন, সমালোচনা অবশ্যই যুক্তি ও শালীনতার সঙ্গে করা উচিত। এমন কোনো ভাষা প্রয়োগ করা মোটেই কাম্য নয়, যে ভাষা আমার ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে প্রয়োগ করলে আপনি আহত হবেন।
তিনি উল্লেখ করলেন, এমনকি আপনার কোনো প্রিয় মানুষকে যদি কেউ রুচিবহির্ভূতভাবে সমালোচনা করে, তার জবাবও হওয়া উচিত উত্তম ভাষায় এবং যুক্তিপূর্ণভাবে। এটাই আমাদের শিক্ষা। আশা করি, আমার এই সামান্য পরামর্শটুকু সবাই যথাযথ গুরুত্ব দেবেন। আল্লাহ তাআলা আমাদের সাহায্য করুন। আমিন।

