ঢাকা-৮: তিন কেন্দ্রের ফলাফলে এগিয়ে পাটওয়ারী
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ভোটের ৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ পেয়েছেন ১২৪২ ভোট। শাপলা কলি প্রতীকের জাতীয় নাগরিক পার্টির- এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ১২৪৯ ভোট।
এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন। এছাড়াও ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। ভোটগ্রহণের সময় শেষ হয় বিকেল সাড়ে ৪টায়।

