বরিশাল-৩
বিপুল ভোটে ধরাশয়ী ব্যারিস্টার ফুয়াদ

সংগৃহীত ছবি
জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আলোচিত প্রার্থী আসাদুজ্জামান ভুঁইয়া (ব্যারিস্টার ফুয়াদ)। এ আসনে বেসরকারি ফলাফলে প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি। এখানে জয়ের মালা গলায় পড়েছেন বিএনপির প্রার্থী জয়নাল আবেদীন।
বৃহস্পতিবার রাতে বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা ফলাফল ঘোষণা করেন।
১২৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন ধানের শীষে পেয়েছেন ৭৮ হাজার ১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২০ হাজার ৯৮২।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৪৬ জন, নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ২৪৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন একজন।

