আগামীর সময়

জামিন পেলেন বরিশাল জেলা আ.লীগের সম্পাদক

জামিন পেলেন বরিশাল জেলা আ.লীগের সম্পাদক

তালুকদার মোহাম্মদ ইউনুস

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। ২০১৭ সালের হামলার ঘটনায় করা মামলায় আত্মসমার্পণ করেন তিনি।


আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে তিনি হাজির হলে


আদালতের বিচারক এসএম শরীয়াতুল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নাজিম উদ্দিন পান্না নিশ্চিত করেছেন।


আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ মে নগরীর অনামী লেনে হামলার অভিযোগে ২০২৪ সালে বিএনপি কর্মী সরোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসসহ ২১০ জনকে আসামি করা হয়।


ওই মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তালুকদার মোহাম্মদ ইউনুস। এসময় আদালত তার জামিন মঞ্জুর করেন।

    শেয়ার করুন: