Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

আমাদের পথ দেখিয়েছে বাংলাদেশের জেন-জি আন্দোলন, বললেন নেহা বোরা

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১৭:১৪
আমাদের পথ দেখিয়েছে বাংলাদেশের জেন-জি আন্দোলন, বললেন নেহা বোরা

নেহা বোরা

দুই বছর আগে বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে অনুপ্রেরণা নিয়েছেন ভারতের তরুণরা। দুই দেশের তরুণদের ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে এমনই মন্তব্য অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সর্বভারতীয় সভাপতি নেহা বোরার।

গতকাল মঙ্গলবার বাংলাদেশের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ফেসবুক পেজে নেহা বোরার একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলনে শুভেচ্ছা ও সংহতি জানাতে দেখা যায় নেহাকে।

ভিডিও বার্তায় নেহা বলেন, ‘আপনাদের প্রতি লাল সালাম। আমরা জানি, আজ ভারত জুড়ে জেন-জি তরুণদের যে আন্দোলন দেখতে পাচ্ছি, তার শুরুটা হয়েছিল বাংলাদেশেই। আমাদের পথ দেখানো এবং ভারতের তরুণদের প্রতি সংহতি জানানোর জন্য আপনাদের অভিনন্দন জানাই।’

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান জেন-জি আন্দোলন হিসেবে পরিচিতি পায়। এরপর ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর নেপালেও জেন-জি আন্দোলনে সরকার পতন হয়।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল, তা ছিল গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আজ ভারতের তরুণেরাও গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিচ্ছেন এবং নেতৃত্ব দিচ্ছেন।’

বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে তরুণদের লড়াইয়ের প্রতি সংহতি জানিয়ে নেহা বলেন, ‘আমরা জানি, আপনাদের দেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে আপনাদের যে লড়াই, একই লড়াই আজ এই দেশের জেন জি ও তরুণেরা করছেন।’

আরও পড়ুন

বিজেপি পরিবার থেকে নকশালপন্থী দলে; নেহা বোরা কাঁপাচ্ছেন রাজপথ

০৭ অক্টোবর ২০২৬

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষার্থীদের ওপর হুমকি ও আক্রমণের বিষয়টিও তুলে ধরেন তিনি। বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্রমবর্ধমান হুমকি ও আক্রমণের মুখে রয়েছে।

ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দেশটির সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষার্থীদের অধিকার দমন করা হচ্ছে। একই সঙ্গে শিক্ষাকে বেসরকারীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এ ছাড়া স্বাধীন ও যুক্তিনির্ভর চিন্তার পথ রুদ্ধ করার অভিযোগ করেন তিনি।

নেহার ভাষ্য, বাংলাদেশেও যুক্তিনির্ভর চিন্তার পথ রুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও কলেজের তরুণদের ওপর রাজনৈতিক প্রপাগান্ডা চাপিয়ে দেওয়া হচ্ছে।

দুই দেশের তরুণদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা আপনাদের প্রতি সংহতি জানাই। আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা নিই, আপনাদের নেতৃত্বে পরিচালিত আন্দোলন থেকে শিক্ষা নিয়েছি। আশা করি, বাংলাদেশ ও ভারতের তরুণেরা একসঙ্গে লড়াই করবেন। আর তা একটি উন্নত দক্ষিণ এশিয়া, বিশেষ করে আরও সুন্দর পৃথিবী গড়তে।’

বিজেপি-সমর্থক পরিবারে বেড়ে উঠলেও ভারতের নরেন্দ্র মোদি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনায় সরব নেহা বর্তমানে দক্ষিণ এশিয়ায় আলোচিত মুখ।

গত জুন-জুলাইয়ে নয়াদিল্লির যন্তর মন্তরে মেডিকেল ভর্তি পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) ঘিরে প্রশ্ন ফাঁসের অভিযোগ এবং এর জেরে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়। সে সময় পরিবেশকর্মী সোনম ওয়াংচুক ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকের সঙ্গে অনশন কর্মসূচিতে অংশ নেন নেহা।

টানা ২৩ দিনের ওই অনশন কর্মসূচির মধ্য দিয়ে ভারত জুড়ে পরিচিতি পান জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) এই বামপন্থী ছাত্রনেত্রী। কয়েক মাসের ব্যবধানে আবারও রাজপথে নামেন তিনি। ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে গত ২ ও ৩ অক্টোবর দিল্লিতে বিক্ষোভে অংশ নিয়ে পুলিশের হাতে আটক হন নেহা।

নেহা বোরাসমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ