দুই বছর আগে বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে অনুপ্রেরণা নিয়েছেন ভারতের তরুণরা। দুই দেশের তরুণদের ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে এমনই মন্তব্য অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সর্বভারতীয় সভাপতি নেহা বোরার।গতকাল মঙ্গলবার বাংলাদেশের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ফেসবুক পেজে নেহা বোরার একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলনে শুভেচ্ছা ও সংহতি জানাতে দেখা যায় নেহাকে। ভিডিও বার্তায় নেহা বলেন, ‘আপনাদের...