আগামীর সময়

নেতাকর্মীদের চরমোনাই পীর

ভোটারদের পা ধরে হলেও হাতপাখা বিজয়ী করতে হবে

ভোটারদের পা ধরে হলেও হাতপাখা বিজয়ী করতে হবে

ফাইল ছবি

নেতাকর্মীদের উদ্দেশে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, নির্বাচনে প্রয়োজনে ভোটারদের পা ধরে হলেও হাতপাখা প্রতীককে বিজয় করতে হবে। দেশে ইসলামের বিজয় দক্ষিণাঞ্চল থেকেই শুরু হবে।

শুক্রবার দুপুরে বরগুনার আমতলী উপজেলার পৌরসভা মাঠে বরগুনা-১ আসনের দলীয় প্রার্থী মাহমুদুল হোসাইন ওলিউল্লাহর নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

কেন্দ্র দখলের চিন্তা করলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করার হুঁশিয়ারি দিয়ে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ভোটকেন্দ্রে দখলের চিন্তা করবেন না। আপনারা ইসলামী দলের নেতাকর্মীদের নাম শুনেছেন। কিন্তু আপনার ভালো করে জেনে রাখেন, আমরা কিন্ত সভ্যে সভ্য। কিন্তু খোদা না কাজ আমাদের যদি টালানো হয়, এমন ভাবে গর্জন শুরু হবে। বঙ্গোপসাগরে নিক্ষেপ হবেন, আপনাদের খোঁজ করেও পাওয়া যাবে না। আমাদের বিরক্ত করবেন না। ভালো থাকতে দেন, আপনারাও ভালো থাকেন।


এই আসনে হাতপাখা প্রতীকের বিজয় সুনিশ্চিত জানিয়ে তিনি বলেন, ইসলামী আন্দোলন নির্বাচনে বিজয়ী হলে দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে পারব।

    শেয়ার করুন: