Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজনীতি

২০ ঘণ্টা ধরে নিখোঁজ শিবিরের কেন্দ্রীয় নেতা, জামায়াত আমিরের উদ্বেগ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১৮:১২
২০ ঘণ্টা ধরে নিখোঁজ শিবিরের কেন্দ্রীয় নেতা, জামায়াত আমিরের উদ্বেগ

জিসান আহমেদ প্রধান।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান আহমেদ প্রধান নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।

পরিবার সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না জিসান প্রধানের। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সর্বশেষ রাত ৮টা ২৯ মিনিটে সক্রিয় দেখা যায় তাকে। এর পর থেকে বন্ধ পাওয়া যাচ্ছে তার মোবাইল ফোন।

জিসান প্রধানের বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহাম্মেদ বলেছেন, ‘বৃহস্পতিবার রাতে তার বাড়িতে ফেরার কথা ছিল। কিন্তু এশার নামাজের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ ছাড়া তার ফেসবুক অ্যাকাউন্টও ডিঅ্যাকটিভ। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।’

দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) মো. সামছুল আলম প্রধান বলেছেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।’

এদিকে, শিবির নেতার নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘গতকাল রাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহমেদ প্রধান অপহৃত হয়েছেন। ১৮ ঘণ্টা অতিক্রম হওয়ার পরও তিনি এখন পর্যন্ত উদ্ধার না হওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করছে? অতিদ্রুত তাকে উদ্ধার করে আপনজনদের কাছে ফিরিয়ে দেওয়া হোক।’

শিবিরজামায়াত আমির
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise