আগামীর সময়

মিরপুরে ঈদের নামাজ আদায় করলেন জামায়াত আমির

মিরপুরে ঈদের নামাজ আদায় করলেন জামায়াত আমির

ফাইল ছবি

রাজধানীর মিরপুরের মনিপুর গার্লস হাইস্কুল মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ ‎শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় মিরপুর ৬০ ফিট সংলগ্ন স্কুলটির মাঠের ঈদ জামাতে তিনি অংশ নেন।

ঈদ জামাতে অংশ নিয়ে জামায়াত আমির বললেন, হিংসা-বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশ গঠনে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

দুনিয়া ও আখিরাতের জন্য জীবন গঠন করতে হবে। তবেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব, নামাজ আদায় শেষে বলছিলেন জামায়াত আমির।

    শেয়ার করুন: