আগামীর সময়

আমাদের পথে-ঘাটে হুমকি দেওয়া হচ্ছে: হান্নান মাসউদ

আমাদের পথে-ঘাটে হুমকি দেওয়া হচ্ছে: হান্নান মাসউদ

সংগৃহীত ছবি

আসন্ন সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থী আবদুল হান্নান মাসউদ বলেছেন, আমাদের দেখতে ছোট মনে হতে পারে, কিন্তু পরিবর্তনের জন্য আমরা এতটাই মগ্ন যে হাসিনার মসনদ কাঁপিয়ে দিয়েছি।

তিনি বলেন, এখন আমাদের পথে-ঘাটে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। যারা ৫ আগস্টের আগে পালিয়ে ছিল, তখন আমরা রাজপথে থেকে তাদের পক্ষ হয়ে লড়েছি।

শুক্রবার (৬ জানুয়ারি) হাতিয়া উপজেলার ১০ নম্বর জাহাজমারা ইউনিয়নের সুইচ বাজারে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, আমরা কখনো মাথা নত করব না। এ দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সরকারের।

তিনি আরও বলেন, হাতিয়ার সাধারণ মানুষকে জিম্মি করে রাখা হয়েছিল, আমরা তাদের সেই জিম্মিদশা থেকে ফিরিয়ে এনেছি। সামনে আমাদের আরও পথচলা রয়েছে।

বেড়িবাঁধ এলাকায় বসবাসকারী মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, যেখানে মানুষ কষ্টে বসবাস করছে, তাদের সরকারি খাস জমি বন্দোবস্ত করে দেওয়া হবে, যাতে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে।

    শেয়ার করুন: