Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজনীতি

অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:২৬
অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

ফাইল ছবি

দেশের বর্তমান অর্থবছর (জুলাই-জুন) পরিবর্তন করে ক্যালেন্ডার ইয়ারের (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) সঙ্গে মিলিয়ে করার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।

ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই-জুন অর্থবছর হওয়ার কারণে বছরের শেষের দিকে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তাড়াহুড়ো করে কাজ করা হয়। এর ফলে প্রথম ১০ মাসে যেখানে মাত্র ৪২ শতাংশ কাজ হয়, সেখানে শেষ সময়ে বাকি কাজ করতে গিয়ে অপচয় ও লুটপাটের দুয়ার উন্মুক্ত হয়।

এই সমস্যা সমাধানে বাংলাদেশের অর্থবছরকে জুলাই-জুনের পরিবর্তে ক্যালেন্ডার ইয়ার বা জানুয়ারি-ডিসেম্বর মেয়াদে নির্ধারণের প্রস্তাব দেন। তার দাবি, এটি দেশের ক্ষতি হ্রাস করবে এবং কাজের গতি বৃদ্ধি করবে।

বাজেট সংসদে প্রণীত হলেও তা বাস্তবায়নের মূল দায়িত্ব অর্পিত থাকে রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও কর্মকর্তাদের ওপর, তাই তাদের মাধ্যমে জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি, যোগ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার ও বিরোধী দলের রাজনৈতিক অবস্থান ভিন্ন হওয়াই স্বাভাবিক। তবে রাষ্ট্রের স্বার্থে উভয় পক্ষেরই পারস্পরিক সম্মান ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। সরকার ভালো উদ্যোগ নিলে বিরোধী দল শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করবে না, আবার সরকারের সব সিদ্ধান্তও চোখ বন্ধ করে সমর্থন করা হবে না।

সংসদকে দুটি চাকার একটি যানবাহনের সঙ্গে তুলনা করে তিনি যোগ করেন, সরকারি দল ও বিরোধী দল— দুই পক্ষই কার্যকর থাকলেই সংসদ সচল থাকবে। একে অপরকে দুর্বল করার মানসিকতা পরিহার করে গঠনমূলক বিতর্কের পরিবেশ তৈরি করতে হবে।

বাজেটকে একটি জাতির অগ্রযাত্রার রূপরেখা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেছেন, বিরোধী দলের দায়িত্ব হচ্ছে ‘ওয়াচ ডগ’ বা প্রহরীর ভূমিকা পালন করা, যাতে বাজেট বাস্তবায়নে জনগণের অর্থের অপচয়, অনিয়ম কিংবা বৈষম্য সৃষ্টি না হয়।

জাতীয় সংসদডা. শফিকুর রহমান
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise