জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে: সাঈদ আল নোমান
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
নির্বাচনে বিজয় অর্জনের পর বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের কবর জেয়ারত করেছেন তার ছেলে সাঈদ আল নোমান।
বাবার কবর জেয়ারত শেষে সাঈদ আল নোমান বলেন, এই বিজয় ব্যক্তিগত নয়—এটি জনগণের বিজয়। জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে।
বাবার আদর্শ, সততা ও দেশপ্রেমই তার রাজনৈতিক পথচলার মূল প্রেরণ বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, জনগণের দেওয়া এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।
এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবা নিশ্চিত করা তার প্রধান অগ্রাধিকার থাকবে বলে জানান তিনি।
কবর জেয়ারতের সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

