Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

এ সমাজকে সমীহ করব কেন

agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:৫৩
এ সমাজকে সমীহ করব কেন

গ্রাফিকস: আগামীর সময়

প্রিয়

সমাজ,

এই ভূখণ্ডে মায়েরা জনমদুঃখী। আমি যখন মা হয়ে উঠিনি, তখনো কোনো না কোনোভাবে একজন নারী হিসেবে বিভিন্ন সময় বৈষম্যের শিকার হয়েছি। হয়তো আমি তা বুঝতেও পারিনি। সমাজে এমনই স্বাভাবিক করে রাখা হয়েছে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ। আর নারী যদি মা হন, সন্তান লালনপালনে অনেকটা একাই তাকে লড়ে যেতে হয়। তার ওপর কোনো মায়ের কোলে যদি আমার সন্তানের মতো বিশেষ চাহিদাসম্পন্ন শিশু আসে– সেক্ষেত্রে এ সমাজে তাকে নিয়ে টিকে থাকার লড়াইটা চালিয়ে যাওয়া কতটা কঠিন, তা বলার অপেক্ষা রাখে না।

আমি নাজনীন। আপনারা আমার কথা মনে করতে পারবেন না। কারণ, আমার কষ্ট কখনোই অনুভব করেননি আপনারা। তাই মনে থাকার প্রশ্নও আসে না। আমি যখন আমার সন্তানকে এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তি করানোর চেষ্টা করলাম, তখন তারা আমাকে ফিরিয়ে দিল। আমার সন্তান আর পাঁচজন ছেলেমেয়ের মতো নয়, এই ছিল তার অপরাধ। অথচ তারা আইনত আমার সন্তানকে স্কুলে ভর্তি করাতে বাধ্য ছিল। আমার জানামতে, বাংলাদেশের আইন অনুযায়ী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সরকারি স্কুলে ভর্তিতে বাধা দেওয়া বা তাদের ফিরিয়ে দেওয়া সম্পূর্ণ বেআইনি তো বটেই, শাস্তিযোগ্য অপরাধও। ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩’-এ বলা হয়েছে, অন্য সব যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু প্রতিবন্ধকতার কারণে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কোনো শিশুর ভর্তির আবেদন প্রত্যাখ্যান করতে পারবে না। তাহলে কেন আমার সন্তানকে ভর্তি নেওয়া হলো না? এ সমাজ কেন সেদিন আমার সন্তানের পাশে দাঁড়াল না? জানি, কোনো উত্তর আপনাদের কাছে নেই। চাইও না। আমাকে বাধ্য হয়েই স্কুল খুলতে হলো। অথচ এই দায়িত্ব তো সমাজের নেওয়ার কথা! সমাজ কোথায়? আদৌ কি আপনাদের অস্তিত্ব রয়েছে? আমার তো মনে হয় না।

আমার সন্তানকে স্কুলে ভর্তি করানো নিয়ে যখন অকূলপাথারে পড়েছিলাম, তখন সমাজের দিকে তাকিয়ে দেখলাম, এমন অসংখ্য মা রয়েছেন, যারা নিজের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে স্কুলে পড়ানোর বিষয়ে সংকোচ বোধ করেন। ওই সন্তানদের জন্য আমি স্কুল খুললাম। ওই মায়েদের ভেতর নিজেকেই খুঁজে পেলাম। তারা সমাজের তথাকথিত লজ্জার বর্ম ভেঙে আমার মতো বেরিয়ে আসতে পারেননি। যে সমাজ আমাদের সন্তানদের পাশে দাঁড়ায়নি, তাকে সমীহ করার কোনো কারণ আছে কি?

ইতি

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মা

আগামীর চোখমানারীবৈষম্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি