Agamir Somoy E-Paper
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্লেষণ

মালয়েশিয়া

শ্রমবাজার হতে হবে সিন্ডিকেটমুক্ত

এ কে এম আতিকুর রহমান
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৪:০০
শ্রমবাজার হতে হবে সিন্ডিকেটমুক্ত

সংগৃহীত ছবি

মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শ্রমবাজার ফের চালু করা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় কর্মী পাঠানোর প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। আমার বিশ্বাস, খুব শিগগির দুই দেশের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

তবে শ্রমবাজার খুললেও সেটি অবশ্যই শ্রমিকবান্ধব, অভিবাসীবান্ধব এবং শোষণমুক্ত হতে হবে। আমাদের কর্মীরা যেন কোনো ধরনের সিন্ডিকেটের হাতে জিম্মি না হন, অতিরিক্ত অভিবাসন ব্যয়ের বোঝা বহন করতে না হয় এবং ঋণের ফাঁদে না পড়েন— এসব বিষয় সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের বৈধ রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে স্বচ্ছ পদ্ধতিতে লোক পাঠাতে হবে, তবে সেই প্রক্রিয়ায় কোনোভাবেই সিন্ডিকেট বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থাকা চলবে না।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মালয়েশিয়ার শ্রমবাজার আগের মতো নেই। প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে দেশটির বিভিন্ন খাতে এখন দক্ষ জনশক্তির চাহিদা অনেক বেড়েছে। তাই আমাদেরও কর্মী পাঠানোর কৌশলে পরিবর্তন আনতে হবে। শুধু কৃষি বা পাম প্লান্টেশনের মতো প্রচলিত খাত নয়, প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক বিভিন্ন খাতে কর্মী পাঠানোর প্রস্তুতি নিতে হবে। আমরা যদি দক্ষ কর্মী পাঠাতে পারি, তাহলে তারা ভালো বেতন পাবেন, আধুনিক প্রযুক্তি দ্রুত আয়ত্ত করবেন।

বর্তমান মালয়েশিয়ায় ৯ থেকে ১০ লাখ বাংলাদেশি কাজ করছেন। পাশাপাশি ফিলিপাইন, নেপালসহ বিভিন্ন দেশ থেকেও বিপুলসংখ্যক কর্মী সেখানে কর্মরত আছেন। ফিলিপাইনের কর্মীরা মূলত গৃহস্থালি খাতে, আর নেপালের কর্মীরা নিরাপত্তা খাতে বেশি কাজ করেন। বাংলাদেশের কর্মীদেরও সেখানে যথেষ্ট চাহিদা রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, মালয়েশিয়ার অধিকাংশ ফার্নিচারশিল্পে বাংলাদেশিরাই কাজ করছেন। এখন সময় এসেছে এই উপস্থিতিকে আরও এগিয়ে নিয়ে তথ্যপ্রযুক্তি ও অন্যান্য উচ্চ দক্ষতাসম্পন্ন খাতে আমাদের তরুণদের প্রবেশ নিশ্চিত করার। আমাদের গ্র্যাজুয়েট ও শিক্ষিত তরুণদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে পাঠাতে হবে। কারণ, বর্তমানে এমনকি ফার্নিচারশিল্পেও কম্পিউটার নিয়ন্ত্রিত আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। তাই প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই।

শুধু শ্রমবাজার নয়, বাণিজ্য সম্পর্কও আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। আমি ২০১০ সালে মালয়েশিয়ায় থাকাকালে দুই দেশের মধ্যে একটি মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) করার উদ্যোগ নিয়েছিলাম। সেসময় মালয়েশিয়ার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। দুই দেশের মন্ত্রী পর্যায়েও ইতিবাচক আলোচনা হয়েছিল এবং আমরা সম্ভাব্য খসড়া প্রস্তুতের কাজও শুরু করেছিলাম। কিন্তু পরে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, এ ধরনের চুক্তিতে মালয়েশিয়া তুলনামূলক বেশি লাভবান হবে। আমার মতে, এই যুক্তি যথেষ্ট ছিল না। যদি আমাদের রপ্তানি কম হয়, তাহলে সমাধান হলো রপ্তানি বাড়ানো, চুক্তি থেকে সরে আসা নয়। আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতার মাধ্যমেই নিজেদের অবস্থান শক্তিশালী করতে হবে।

বিনিয়োগের ক্ষেত্রেও মালয়েশিয়ার আগ্রহ রয়েছে। বিশেষ করে বন্দর, বিমানবন্দর, নৌবন্দর, জ্বালানি ও তেল পরিশোধনশিল্পে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। যদি বাংলাদেশে মালয়েশিয়ার সহায়তায় একটি তেল শোধনাগার গড়ে ওঠে, তাহলে তা শুধু বিনিয়োগই নয়, জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিদেশি বিনিয়োগ শুধু অর্থনীতিকে শক্তিশালী করে না, এটি কর্মসংস্থান সৃষ্টি করে এবং শিল্পায়নকে ত্বরান্বিত করে।

তবে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে শুধু নীতিপত্রে সুযোগ-সুবিধা ঘোষণা করলেই হবে না, বাস্তব পরিবেশও নিশ্চিত করতে হবে। মালয়েশিয়ায় দায়িত্ব পালনকালে একবার একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ নিয়ে আমার সঙ্গে দেখা করেছিলেন। আমি তাকে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছিলাম। কিন্তু পরে তিনি জানালেন, বাংলাদেশে বিনিয়োগ করা সম্ভব নয়। কারণ বিভিন্ন পর্যায়ে এমন লোকজন তার পেছনে ঘুরছিল, যারা বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে কমিশন দাবি করছিল। একজন রাষ্ট্রদূত হিসেবে এই অভিজ্ঞতা আমাকে অত্যন্ত বিব্রত করেছিল। এই মানসিকতা পরিবর্তন না করলে বিদেশি বিনিয়োগ বাড়ানো কঠিন হবে।

আমাদের বুঝতে হবে, বিদেশি বিনিয়োগ কোনো ব্যক্তির নয়, পুরো দেশের স্বার্থের বিষয়। যত বেশি বিনিয়োগ আসবে, অর্থনীতি তত শক্তিশালী হবে এবং কর্মসংস্থান সৃিষ্ট হবে। তাই বিনিয়োগকারীদের জন্য প্রতিশ্রুত সুযোগ-সুবিধা বাস্তবে নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে কি না, বিনিয়োগকারীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন কি না এবং বাজারে কার্যক্রম পরিচালনায় কোনো অযৌক্তিক বাধার মুখে পড়ছেন কি না— এসব বিষয়ে সরকারের কার্যকর তদারকি থাকতে হবে। তাহলেই মালয়েশিয়াসহ অন্যান্য দেশ থেকে আরও বেশি বিনিয়োগ বাংলাদেশে আসবে এবং একই সঙ্গে শ্রমবাজার, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

লেখক : সাবেক রাষ্ট্রদূত

মালয়েশিয়াশ্রমবাজারসিন্ডিকেটসিন্ডিকেটমুক্ত
    শেয়ার করুন:
    Advertisement
    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৫

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৮

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:১৪

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩১

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ০৯ আগস্ট ২০২৬, ০০:২২

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩৭

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১১

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১৩

    গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    আলাউদ্দিন আলী স্মরণে

    আলাউদ্দিন আলী স্মরণে

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৫২

    ‘ফোন  নামিয়ে  রাখুন’

    ‘ফোন নামিয়ে রাখুন’

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৫৬

    এক দিনে নতুন দুই ধারাবাহিক

    এক দিনে নতুন দুই ধারাবাহিক

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    নিজের চরিত্রে অভিনয়ে ওবামা

    নিজের চরিত্রে অভিনয়ে ওবামা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৫

    তিন লাক্স সুন্দরীকে নিয়ে ‘ক্যাফে আমব্রেলা’

    তিন লাক্স সুন্দরীকে নিয়ে ‘ক্যাফে আমব্রেলা’

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১৮

    advertiseadvertise