পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

সংগৃহীত ছবি
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ইফতার–পরবর্তী এক অনুষ্ঠানে লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নোটিসিয়াস বাংলা এর সম্পাদক রাসেল আহম্মেদ। সহসভাপতি আমিরুল ইসলাম নয়ন এবং সাধারণ সম্পাদক করা হয়েছে শহীদ আহমদ (প্রিন্স) কে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল হোসেন আসাদ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন চ্যানেল আইয়ের প্রতিনিধি হাফিজ আল আসাদ’ এবং অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আহমদ।
এ ছাড়া প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নোটিসিয়াস বাংলা এর মাল্টিমিডিয়া প্রধান আর এ ইহসান। আন্তর্জাতিক সম্পাদক করা হয়েছে আমেনা খাতুন অশ্রুকে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন রনি মোহাম্মদ, এনামুল হক , এস এম আজাদ, শাহ মোহাম্মদ তানভীর, মনির হোসেন, মো. মহিউদ্দিন (নিউজ–২১ বাংলা টিভি), রাহিব ফয়সাল, সজিব হোম রায়, সোহেল রানা, আকবর হোসেন ও জহিরুল হক এবং প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদ কায়সার।
নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই একটি অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
নতুন কমিটির নেতারা বলেন, পর্তুগালে বাংলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করা হবে। পাশাপাশি প্রবাসে গণমাধ্যমের ভূমিকা জোরদার এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

