Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় প্রবাস

কানাডার বিশ্ববিদ্যালয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি জারিফা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১৭:৫৫
কানাডার বিশ্ববিদ্যালয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি জারিফা

সংগৃহীত ছবি

কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার (ইউবিসি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদের ‘বোর্ড অব গভর্নরস’ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে ইতিহাস গড়েছেন বাংলাদেশি শিক্ষার্থী জারিফা নাওয়ার। গত ১৩ মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।

প্রথম কোনো বাংলাদেশি ছাত্রী হিসেবে এই মর্যাদাপূর্ণ পদে জয়ী হয়ে জারিফা বাংলাদেশের জন্য এক অনন্য গৌরব বয়ে এনেছেন।

বোর্ড অব গভর্নরস ছাড়াও একই নির্বাচনে জারিফা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছেন। বর্তমানে ইউবিসিতে অধ্যয়নরত এই কৃতি শিক্ষার্থী একই সাথে বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী দুটি গুরুত্বপূর্ণ ফোরামে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবেন।

নেতৃত্বের এই যাত্রা জারিফার জন্য নতুন নয়। এর আগে ২০২৪ সালের নভেম্বরে তিনি বিশ্ববিদ্যালয়টির ছাত্র সংসদের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয়ী হন। বর্তমানে সেই দায়িত্ব সফলভাবে পালন করছেন।

জারিফা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্রা ইউনিয়নের কালাইহাট্রা গ্রামের মেয়ে। তিনি বাংলাদেশের একটি চিকিৎসক পরিবারের সন্তান। তার বাবা ডা. জাফরুল ইসলাম সৌরভ এবং মা ডা. নাসরিন সুলতানা মোনামী।

জারিফা বাংলাদেশের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন রোগ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এ.জেড.এম. মাইদুল ইসলামের নাতনি। অধ্যাপক মাইদুল ইসলাম শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি।

শিক্ষার্থীপ্রবাস
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise