Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

বাঁধনের ওপর ‘হামলাকারী’ বিপ্লব আগের দিন দিয়েছিলেন জয়ের সঙ্গে ছবি

রুমানা রাখি, যুক্তরাজ্য
agamir somoy
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:২০
বাঁধনের ওপর ‘হামলাকারী’ বিপ্লব আগের দিন দিয়েছিলেন জয়ের সঙ্গে ছবি

সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে শিপল মাহবুব বিপ্লব ও হামলার সময় আজমেরী হক বাঁধনকে রক্ষায় ঢাল হয়ে দাঁড়ান তারই আত্মীয়। ছবি: বাম দিক থেকে

ইতালির ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় শিপল মাহবুব বিপ্লব নামের এক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

অভিনেত্রীর ওপর হামলা চালানোর আগের দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে একাধিক ছবি তোলেন বিপ্লব। সেগুলো নিজের ফেসবুক ওয়ালেও পোস্ট করেন। তার বাড়ি শরীয়তপুর জেলায় পোস্টে সেটাও উল্লেখ করেন তিনি।

গতকাল সোমবার রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় ভাই, ভাবি ও ছোট ভাতিজির সঙ্গে হাঁটার সময় একদল প্রবাসী বাংলাদেশি ঘিরে ধরে হামলার চালানোর অভিযোগ করেন অভিনেত্রী বাঁধন।

বাঁধনের ফেসবুক লাইভের ভিডিওতে দেখা যাচ্ছে, শিপল মাহবুব বিপ্লব পানি ছুড়ে মারছেন বাঁধনের দিকে এবং বারবার ‘জুলাইযোদ্ধা’ বলে সম্বোধন করছেন।

বাঁধনের দাবি, তার ভাই বারবার সঙ্গে শিশু রয়েছে জানিয়ে হামলাকারীদের থামার অনুরোধ করেন। এরপরও হামলা ও হেনস্তা চলতে থাকে। এ সময় বিল্লাল মিয়া নামে আরেক ব্যক্তি তার কানের নিচে আঘাত করেন।

আরও পড়ুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টায় সরকার

০৮ সেপ্টেম্বর ২০২৬


বাঁধন আরও অভিযোগ করেন, তার দিকে পানি, কোমল পানীয় ও ডিম ছোড়া হয়। একপর্যায়ে তার হাত থেকে মুঠোফোনও ফেলে দেওয়া হয়। ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেছেন এই অভিনেত্রী।

অভিনেত্রীর ওপর হামলার আগের দিন রবিবার (৬ সেপ্টেম্বর) সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন শিপল মাহবুব বিপ্লব। ওই পোস্টে জয়কে ‘ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রনায়ক’ হিসেবে উল্লেখ করেন তিনি। একই পোস্টে নিজের বাবাকে বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে জয়ের সঙ্গে কথোপকথন ও ছবি তোলার বিবরণও তুলে ধরেন।
বাঁধনের ওপর হামলার আগের দিন বিপ্লবের পোস্ট
এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আরও কিছু ভিডিওতে সজীব ওয়াজেদ জয়কে ভেনিসে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রবাসীদের সঙ্গে কথা বলতে এবং ছবি তুলতে দেখা গেছে। ফেসবুকে দেওয়া তথ্য অনুযায়ী, তার সফরটি ব্যক্তিগত ও পারিবারিক ছিল।

বাঁধনের ওপর হামলার একটি ভিডিও শিপল মাহবুব বিপ্লব নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন বলেও দাবি করা হচ্ছে। পরে তিনি সেটি মুছে ফেলেন বলে জানা গেছে। তবে ভিডিওটি কেন মুছে ফেলা হয়েছে এবং হামলার অভিযোগ সম্পর্কে তার বক্তব্যও পাওয়া যায়নি।

আরও পড়ুন

অনেকজনকে চিহ্নিত করেছি, থানায় যাচ্ছি মামলা করতে : বাঁধন

০৮ সেপ্টেম্বর ২০২৬

তা ছাড়া হামলার সঙ্গে শিপল মাহবুব বিপ্লবের রাজনৈতিক যোগাযোগের সরাসরি কোনো সম্পর্কের সত্যতা আছে কিনা সেটিও নিশ্চিত হওয়া যায়নি।


হামলার পর ফেসবুক লাইভে ঘটনার বিস্তারিত তুলে ধরেছিলেন অভিনেত্রী বাঁধন। নিজেকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচয় দিতে তিনি গর্ববোধ করেন। হামলা ও ভয়ভীতি দেখিয়ে তাকে নীরব করা যাবে না বলেও জানান তিনি।

ইতালিঅভিনেত্রীআজমেরি হক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise