সাংবাদিকদের চাকরিচ্যুতি কোনোভাবেই কাম্য নয়: তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
সাংবাদিকের চাকরিচ্যুতি কোনোভাবেই কাম্য নয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আমরা তাদেরকে ফিরানোর বিষয়ে সংশ্লিষ্ট টিভি কর্তৃপক্ষের সাথে আলোচনা করবো।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ঈদের আগেই ফ্যামিলি কার্ড বণ্টন করা হবে। প্রতিটি নারী সদস্য পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পাবেন।
জহির উদ্দিন স্বপন বলেন, এ লক্ষ্যে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। ৫ কোটি ফ্যামিলিকে পর্যায়ক্রমে এই কার্ডের আওতায় আনা হবে।
প্রসঙ্গত, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের কয়েকজন সাংবাদিকের চাকরিচ্যুতের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

