আগামীর সময়

তিতাস গ্যাস গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা

তিতাস গ্যাস গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা

সংগৃহীত ছবি

এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণ জনিত কারণে সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিতাস গ‍্যাস ব্যবহারকারী সব গ্রাহকদের লাইনে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ থাকবে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণ জনিত কারণে বন্ধ থাকায় এলএনজি হতে প্রাপ্ত গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাওয়ায় সোমবার ১৬ ফেব্রুয়ারি সোমবার রাত ১২টা পর্যন্ত তিতাস গ‍্যাস অধিভুক্ত এলাকার সকল শ্রেণীর গ্রাহক প্রান্তে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে কর্তৃপক্ষ।

    শেয়ার করুন: