আগামীর সময়

ঢাকায় আজ বজ্রবৃষ্টির আভাস

ঢাকায় আজ বজ্রবৃষ্টির আভাস

প্রতীকী ছবি

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এদিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৯০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

    শেয়ার করুন: