আগামীর সময়

ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

প্রতীকী ছবি

রাজধানী শহর ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।

এতে বলা হয়, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে। এদিন দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ দিনের তাপমাত্রা দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বুধবার সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। ঢাকায় গতকালের সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

    শেয়ার করুন: