দুপুরের মধ্যে দশ জেলায় বজ্রবৃষ্টির আভাস
অনলাইন ডেস্ক

ছবিঃ আবহাওয়া অধিদপ্তর
দেশের দশটি জেলায় আজ দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
স্বল্পমেয়াদি বজ্রপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, আজ শুক্রবার (২০ মার্চ) দুপুর ২টার মধ্যে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও সিলেট জেলার কিছু স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বা বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সময় বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে আবহাওয়া অফিস।

