দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সংগৃহীত ছবি
রাজধানী ঢাকায় আজ সকালে তাপমাত্রা কিছুটা বেড়েছে। গতকাল রবিবার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা আজ বেড়ে দাঁড়িয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।
সোমবার (৯ মার্চ) সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাসে এ খবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে জানানো হয়, আজ বেলা ১টার মধ্যে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।
পূর্বাভাসে আরও বলা হয়, দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে কখনো কখনো বাতাসের গতি বেড়ে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে। আর আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ১৪ মিনিটে।

