শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের মন্ত্রী
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন আহসান ইকবাল। তিনি পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় তার আগমনের তথ্য জানিয়েছে দেশটির ঢাকার হাইকমিশন। হাইকমিশন সূত্রে জানা যায়, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল ঢাকায় পৌঁছেছেন। তিনি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।
এর আগে তিনি ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

