Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

কলকাতায় নিহতদের ৫ জন বাংলাদেশি, ৪ জন একই পরিবারের

কূটনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১৪:২২
কলকাতায় নিহতদের ৫ জন বাংলাদেশি, ৪ জন একই পরিবারের

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক। এদের মধ্যে ৪ জনই একই পরিবারের বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঘটা এই অগ্নিকাণ্ডে মোট ৯ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের তথ্য যোগাড়ের চেষ্টা করেছেন কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা। উপ-হাইকমিশন থেকে নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় উপ-হাইকমিশন থেকে একটি সার্বক্ষণিক হেল্প লাইন চালু করা হয়েছে।

এদিকে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে চারজনই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বাকিদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়াও আহত ছয় জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।


আরও পড়ুন

‘সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখি দাউদাউ আগুন’

১৯ আগস্ট ২০২৬


পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে।


মঙ্গলবার রাত ২টার দিকে কলকাতার অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলে অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে রয়েছে বাংলাদেশিরাও।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের কারণে আগুন লেগে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ঘন ধোঁয়ার কারণে কঠিন হয়ে পড়েছিল দমকলকর্মীদের সিঁড়ি বেয়ে উপরের তলাগুলোয় পৌঁছানো। এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু বিষয়টি নিশ্চিত হলেও, সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

দীর্ঘদিন ধরে বাংলাদেশি রোগীদের অন্যতম গন্তব্যস্থল ভারত। কলকাতাসহ দেশটির বিভিন্ন শহরে চিকিৎসা নেন এসব রোগী। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর ভিসা জটিলতা ও কড়াকড়ির কারণে ভারতে যাওয়া কিছুটা কমেছিল।

ভারতপশ্চিমবঙ্গআবাসিক হোটেল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise