আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল (বুধবার, ১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ সন্ধ্যা ৬টায় বিটিভেতে ভাষণটি রেকর্ড করা হবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি বার্তায় বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ সন্ধ্যা ৬টায় এই ভাষণ রেকর্ড করা হবে।
এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

