আগামীর সময়

আজ থেকে শুরু ৪ দিন মোবাইল ব্যাংকিংয়ে সীমিত লেনদেন

আজ থেকে শুরু ৪ দিন মোবাইল ব্যাংকিংয়ে সীমিত লেনদেন

সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) লেনদেন সীমিত করা হতে পারে।

এমন একটি বিজ্ঞপ্তি চলতি মাসের ১ তারিখে থেকেই ঘোষণা করা হয়েছিলো।


যা কেন্দ্রীয় ব্যাংক মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসেস (এমএফএস) মাধ্যমে লেনদেনে দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকার সীমা আরোপ করেছে।


বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এই সীমা আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে কার্যকর হবে এবং ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত প্রযোজ্য থাকবে।


কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই ব্যবস্থা নির্বাচনকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে সীমা অনুযায়ী লেনদেন পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

    শেয়ার করুন: