আগামীর সময়

ফ্রি-ফেয়ার ইলেকশন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফ্রি-ফেয়ার ইলেকশন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সংগৃহীত ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, নির্বাচনে ভোটের দিনে কোনো অঘটনের শঙ্কা নেই। এবার ফ্রি-ফেয়ার ইলেকশন হবে।

এবারের নির্বাচনে যে সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগ করা হয়েছে, ইতিহাসে এর আগে এমন প্রস্তুতি নেওয়া হয়নি বলেও জানান তিনি।

মঙ্গলবার দুপুরে ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার কর্মকর্তাদের নিয়ে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে শেষ করতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে অন্যান্য নির্বাচনগুলোতে যে ধরনের সহিংসতা হয়েছে। এবার কিন্তু তেমন কোনো ঘটনা ঘটেনি। নির্বাচনের দিনে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখানকার প্রস্তুতি অনেক ভালো। কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আনসার সদস্যরা কেন্দ্রে পৌঁছানোর পর সুরক্ষা অ্যাপ চালু হয়ে যাবে। ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। যে সব কেন্দ্রে বাউন্ডারি নাই সেখানে বাউন্ডারি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এজন্য আমি আশা করছি এখানকার নির্বাচনটা উৎসবমুখর হবে।

    শেয়ার করুন: