Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

ডিমের বাজারে আগুন, ডজন ছাড়াল দেড়শ

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ২৩:১৬
ডিমের বাজারে আগুন, ডজন ছাড়াল দেড়শ

সংগৃহীত ছবি

রাজধানীতে খুচরা পর্যায়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়। এক মাস আগেও ফার্মের মুরগির ডিমের ডজন ছিল ১০৫ থেকে ১১০ টাকা। সে হিসাবে মাসের ব্যবধানে ডজনে দাম বেড়েছে প্রায় ৫০ টাকা।

গত তিন সপ্তাহ ডিমের বাজার উর্ধ্বমুখী। মূলত গত মাসের মাঝামাঝি বাড়তে শুরু করে ডিমের দাম। এরপর থেকে ধারাবাহিক বেড়েই চলছে। গত সপ্তাহে প্রতি ডজন ডিমের দাম ছিল ১৪০ টাকা। মঙ্গলবার সেটা আরও ১০ থেকে ১৫ টাকা বেড়ে দেড়শ পার করেছে।

বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, রাজধানীর বড় বাজারগুলোতে ফার্মের মুরগির বাদামি রঙের প্রতি ডজন ডিম ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পাড়া–মহল্লার দোকানে বিক্রি হচ্ছে ১৫৫ টাকা দরে। সাদা রঙের ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়।

রামপুরা উলন বাজারের দোকানি ইব্রাহিম বলেন, পাইকারিতে প্রায় প্রতিদিন ডিমের দাম বাড়ছে। গত দু-তিন সপ্তাহে পাইকারি বাজার টানা ঊর্ধ্বমুখী।

কারওয়ান বাজারের তেজগাঁও আড়তের ডিম ব্যবসায়ী মিজানুর রহমান জানান, এখন পাইকারি প্রতি একশ লাল ডিম এক হাজার ১৮০ থেকে এক হাজার ২২০ টাকায় বিক্রি হচ্ছে। তিন-চারদিন আগেও যা এক হাজার ১৫০ টাকা ছিল।

তিনি বলেন, সারা দেশে বৃষ্টির কারণে ডিমের সরবরাহ কমেছে। প্রত্যন্ত এলাকার খামার থেকে ঠিকমতো ডিম আসছে না।

আরও কয়েকজন ব্যবসায়ী বলেন, বাজারে সবজির দাম বেশি থাকার কারণেও বেড়েছে ডিমের চাহিদা। একই সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিরও প্রভাব পড়েছে ডিমের দামে।

ডিমদামমুরগি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise