Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

তারেক রহমান জাতিসংঘে ভাষণ দেবেন বাংলায়

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮
তারেক রহমান জাতিসংঘে ভাষণ দেবেন বাংলায়

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী দিনে তারেক রহমান। ছবি:

প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে প্রথম ভাষণটি মাতৃভাষা বাংলায় দেবেন তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্যটি জানিয়েছে।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে আগামীকাল বৃহস্পতিবার ভাষণ দেবেন তারেক রহমান। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর কোনো আন্তর্জাতিক পরিমণ্ডলে এটাই তার প্রথম ভাষণ।

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে বক্তব্য রাখতে যাচ্ছেন তারেক রহমান। এর আগে তার বাবা জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে এবং মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন। তাই তারেক রহমানের এবারের অংশগ্রহণটিকে জিয়া পরিবারের ঐতিহাসিক ধারাবাহিকতার একটি নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

এ ছাড়া বর্তমান সরকারের এটিই জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রথম অংশগ্রহণ। একই সঙ্গে এবারের অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, যা বিশেষ কূটনৈতিক তাৎপর্য এনে দিয়েছে।

প্রধানমন্ত্রী তার ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন ও জবাবদিহি, বিশ্বশান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের মতো বিষয় গুরুত্ব পেতে পারে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে ভাষণ দিয়েছিলেন।

দ্বিতীয় ব্যক্তি হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালে জাতিসংঘের বিশেষ অধিবেশনে বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই বক্তব্য রাখেন। এরপর খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছিলেন।

২০২৪ সালে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাও জাতিসংঘে ভাষণ দিতেন বাংলায়।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস ২০২৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণও বাংলায়ই দিয়েছিলেন।


আরও পড়ুন

১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ৩৬০ ডিগ্রি কূটনৈতিক-অর্থনৈতিক কৌশলের প্রতিফলন

২৩ সেপ্টেম্বর ২০২৬



তারেক রহমানজাতিসংঘ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: